| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মাহমুদউল্লাহর ব্যাটিং পজিশন হাস্যকর: হার্শা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০১ ১৮:০৮:৫১
মাহমুদউল্লাহর ব্যাটিং পজিশন হাস্যকর: হার্শা

রিয়াদ, একজন ফিনিশার যিনি পূর্ণ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ছয় এবং সাত নম্বরে ব্যাট করেন, আধুনিক ক্রিকেটের সাথে একেবারেই বাইরে। রিয়াদের পারফরম্যান্স নিয়ে সবাই যখন ব্যস্ত তখন বাংলাদেশ টি-টোয়েন্টির প্রাক্তন অধিনায়কের ব্যাটিং স্ট্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন হর্ষ ভোগলে।

১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১২০ ম্যাচ খেলেছেন রিয়াদ। ২৩.৫৩ গড়ে বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের রান ২ হাজার ৯৫। তবে রিয়াদ যে পজিশনে ব্যাটিং করেন সেখানে গড়ের চেয়ে স্ট্রাইক রেটটা বেশি গুরুত্বপূর্ণ। সেখানেও বিবর্ণ তিনি। ফিনিশার হিসেবে খেলা রিয়াদ রান তুলেছেন ১১৭.২৩ স্ট্রাইক রেটে।

বয়স যত বেড়েছে শট খেলার রিফ্লেশন ততই কমেছে রিয়াদের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ১৫ টি-টোয়েন্টিতে ১৮ গড়ে ২৩৪ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। স্ট্রাইক রেট ৯৯.৫৭; এই পরিসংখ্যান আধুনিক সময়ের ফিনিশারের সঙ্গে বড্ড বেমানান। পজিশন ধরে বিচার করলেও যে খুব ভালো করেছেন সেটা বলারও উপায় নেই।

৬ নম্বরে ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ ম্যাচ খেলেছেন রিয়াদ। যেখানে ১২১.৭৭ স্ট্রাইক রেটে ৭৮৩ রান করা ডানহাতি এই ব্যাটারের গড় ৩০ পেরিয়ে। আর সাতে খেলা ১৫ ইনিংসে ১৩০.২১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রিয়াদ। সেটাও আধুনিক সময়ের সঙ্গে মানানসই নয়। যে কারণে রিয়াদের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তুলেছেন হার্শা।

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে হার্শা বলেন, ‘মাহমুদউল্লাহর কথা বলি, কত সময় ধরে খেলছে। কিন্তু ওর সক্ষমতার একজন খেলোয়াড় ৬-৭ নম্বরে খেলছে। এটা হাস্যকর, মেনে নেয়া যায় না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...