| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ,পাকিস্তান থেকেও ভালো খেললো হংকং

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০১ ১২:৩২:২৮
বাংলাদেশ,পাকিস্তান থেকেও ভালো খেললো হংকং

তবে এই ম্যাচে ক্রিকেটে আরও সৌন্দর্য ছড়িয়েছে হংকং ইনিংসে। ভারতের বিশাল সংগ্রহের সামনেও কঠিন লড়াই করেছে হংকং। শেষ পর্যন্ত 40 রানে ম্যাচ হারলেও আইসিসির এই অংশীদার দেশটি সামর্থ্যের দিক থেকে কিছু উজ্জ্বল ক্রিকেট খেলেছে।

ভারতের ১৯৩ রানের জবাবে হংকংয়ের শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার ইয়াসীম মুর্তজা ৯ রান করেন এবং নিজাকত খান ১০ রান করে সাজঘরে ফিরে গেলেও মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো করেন।

বিশেষ করে বাবর হায়াত দুর্দান্ত ছিলেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৪১ রান। আর চার নম্বরে ব্যাটিং করতে নামা কিঞ্চিত শাহর ব্যাট থেকে এসেছে ৩০ রান। তাদের এমন ব্যাটিংয়ে শুরুর দিকে সামনা তালে লড়ছিল ভারতের সঙ্গে।

কিন্তু এই দুই ব্যাটারের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি হংকং। শেষদিকে জিশান আলি ১৭ বলে ২৬ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। কেব্লই ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলতে পেরেছে হংকং।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে হাফ সেঞ্চুরি পেয়েছেন কোহলি। আর চার নম্বরে ব্যাটিং করতে নেমে রীতিমতো ঝড় তুলেছেন সূর্যকুমার। মূলত তার ২৬ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংসেই ভারতের সংগ্রহ দাড়ায় ২ উইকেটে ১৯২ রান।

হংকংয়ের বিপক্ষে জয়ে সুপার ফোর নিশ্চিত করলো ভারতও। এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল তারা। তাই অপরাজিত থেকেই সুপার ফোরে পা রাখলো রোহিত শর্মার দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...