| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানদের বিপক্ষে ওপেনিং খেলোয়াড়ের নাম ষোষণা করলেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৯ ১২:৩৪:০৮
আফগানদের বিপক্ষে ওপেনিং খেলোয়াড়ের নাম ষোষণা করলেন পাপন

শেরে বাংলায় মুশফিক-সাকিবদের ঐচ্ছিক অনুশীলন দেখেও মনে হচ্ছে মুশফিকুর রহিমকেই হয়তো বিকল্প ওপেনার হিসেবে ভাবা হচ্ছে। মুশফিক সেভাবে নিজেকে তৈরির চেষ্টাও করছেন। এশিয়া কাপের আগে টিম বাংলাদেশের সম্ভাব্য ওপেনারের বিষয়টিই ক্রিকেট পাড়ার সবচেয়ে আলোচিত ইস্যু।

বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে সরাসরি মাঠের ভেতরে গিয়েই কথা বললেন। বিসিবি প্রধান জানালেন, অধিনায়ক সাকিবের সঙ্গে এশিয়া কাপ নিয়ে অনেক খোলামেলা কথাই বলেছেন।

সেখানে ওপেনিং অপশন হিসেবে মুশফিককে নিয়ে কী কথা হয়েছে? তা জানতে চাওয়া হলে পাপন অনেক কথার ভিড়ে শুরুতেই জানিয়ে দিলেন, এ মুহূর্তে ওপেনার হিসেবে তার প্রথম পছন্দ হলেন এনামুল হক বিজয়।

তার মতে, বাংলাদেশের সেরা ওপেনিং জুটি হলো তামিম ইকবাল ও লিটন দাস। দুজনের কেউই এশিয়া কাপে নেই। তাই তিনি ও দল এখন তাকিয়ে এনামুল বিজয়ের দিকে। কথাবার্তায় পরিস্কার বিসিবি সভাপতি এখন বিজয়কে নিয়ে আশাবাদী।

বিসিবি প্রধানের ভাষায়, ‘আমাদের এখন বিজয় আছে। আমাদের কপাল ভালো, বিজয়কে কয়েক মাস আগেই অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আরও কয়েকজনকে চেষ্টা করেছি। মুনিম শাহরিয়ারকে দিয়ে কয়েকটি ম্যাট দেখেছি, একটা ম্যাচ চেষ্টা করেছি (পারভেজ হোসেন) ইমনকে দিয়ে। এক-দুইটা ম্যাচ যথেষ্ট নয়। তাদেরকে সময় দিতে হবে।’

তবে কি মুশফিকই ওপেনিং করবেন? বিসিবি সভাপতির জবাব, ‘অনেক জায়গায় যেরকম বলা হচ্ছে জিনিসটা আসলে তা না। কথা হচ্ছে আমাদের ওপেনিংয়ে তামিম নেই, লিটন নেই। তাই এখানে একটা বড় গ্যাপ রয়েছে। তো ইমন আসতে পারে, ইমন যদি না আসে কে আসবে? শেখ মেহেদি ঘরোয়াতে ওপেন করতো, মেহেদি মিরাজও ওপেন করতো। তো অপশন আছে, মুশফিকও আছে। পুরোটাই নির্ভর করবে পরিস্থিতির উপর।’

পাপন আরও ব্যাখ্যা দিয়ে বলেন, ‘প্রথম হচ্ছে কোথায় খেলা হচ্ছে, কাদের বিপক্ষে খেলা হচ্ছে। প্রতিপক্ষরা কেমন প্রভাব ফেলতে পারে, কারা বল করতে পারে- এটা মাথায় রেখে ওই ধরনের কন্ডিশনে কে ভালো ফেস করতে পারবে, কে প্রথম ৬ ওভারে সুবিধা নিতে পারবে- এটা নিয়ে জাস্ট আলাপ আলোচনা হচ্ছে।’

এশিয়া কাপের উদ্বোধনী জুটি নিয়ে নাজমুল হাসান পাপনের শেষ কথা, ‘আসল সিদ্ধান্ত নেবে অধিনায়ক। এখন ক্যাপ্টেনও তো ওপেন করতে পারে। যদি সে বলে, আমি ওপেন করবো। তখন আমাদের কোনো কিছু কি বলার থাকবে? ও (সাকিব) যদি আত্মবিশ্বাসী থাকে যে আমি ওপেন করবো, তাহলে তো কিছু বলার নাই। এগুলো হলো অপশন।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...