| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

লেওয়ানডস্কির জোড়া গোল, দেখুন ভায়াদোলিদ-বার্সার মধ্যকার ম্যাচের ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৯ ০৯:৫৫:৫৮
লেওয়ানডস্কির জোড়া গোল, দেখুন ভায়াদোলিদ-বার্সার মধ্যকার ম্যাচের ফলাফল

রোববার রাতে লেভান্ডোস্কির জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। বাকি দুটি গোল করেন পেদ্রি ও সার্জি রবার্তো। আগের খেলায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লেভান্ডোস্কি দুবার গোল করেছিলেন, বার্সা জিতেছিল ৪-১ গোলে।

লেভান্ডোস্কি লা লিগায় তার প্রথম হ্যাটট্রিক করতেন যদি বল পোস্টে দুবার না ফিরত। খেলার ১২তম মিনিটে ডান দিক থেকে রাফিনহার ক্রস দূরের পোস্টে লাগে। পরে খেলা শেষ হওয়ার আগে লেভানডভস্কির শট গোলরক্ষককে ডিফ্লেক্ট করে ক্রসবারে লেগে যায়।

শুরু ও শেষ এই দুই দুর্ভাগ্য বাদ দিয়ে পুরো খেলায় দুর্দান্ত ছিলেন বার্সার নতুন তারকা। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৪ মিনিট। শেষ মুহূর্তে রাফিনহার ক্রসে বেস ছুঁয়ে জাল খুঁজে নেন লেভানডভস্কি। দুই মিনিট পর অবশ্য উসমানে দেম্বেলের জোরালো শটে বার ক্লিয়ার করেন।

বিরতিতে যাওয়ার আগে বার্সার ব্যবধান বাড়ান তরুণ তারকা পেদ্রি গনজালেজ। ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে পেনাল্টি স্পটের কাছে পেদ্রিকে বল এগিয়ে দেন দেম্বেলে। প্রথম শটেই ভায়োদলিদের গোলরক্ষককে পরাস্ত করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।

দ্বিতীয়ার্ধে ফিরে ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন লেওয়ানডস্কি। এবার দেম্বেলের এগিয়ে দেওয়া বল ধরে ডি-বক্সে ছোট্ট ড্রিবলিংয়ের পর অসাধারণ এক ব্যাকহিলে ভায়োদলিদের খেলোয়াড়দের বোকা বানান তিনি। যার সুবাদে লা লিগায় তিন ম্যাচে তার গোল হয় চারটি।

ম্যাচ শেষ হওয়ার আগে অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভায়োদলিদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সার্জি রবার্তো। লেওয়ানডস্কির ক্রসবারে লেগে আসা বল ফাঁকায় পেলে জালে জড়ান এ স্প্যানিশ ডিফেন্ডার। এ জয়ের সুবাদে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে বার্সেলোনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...