| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই মাত্র শেষ হলো শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৭ ২২:৫৮:৫৫
এই মাত্র শেষ হলো শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ, দেখেনিন ফলাফল

১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই জোরালো ব্যাট করে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও হযরতুল্লাহ জাজাই। দুজনে মিলে ৮৩ রান যোগ করেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা জাজাই-গুরবাজ জুটি ভাঙলে ম্যাচ নিজেদের হাতে তুলে নেয় আফগানিস্তান।

জয়ের মাত্র ৩ রান দূরে রান আউট হয়ে ফিরেছেন ১৫ রান করা ইব্রাহীম জাদরান। এরপর জাইজাইয়ের সঙ্গে যোগ দিয়ে আফগানদের জয় এনে দিয়ে মাঠ ছাড়েন নাজিবউল্লাহ জাদরান। শেষ পর্যন্ত ৩৭ রান নিয়ে অপরাজিত থাকেন জাজাই।

এর আগে এই ম্যাচে টসে জিতে আগে বোলিং নেয় আফগানিস্তান। বল হাতে নেমেই দুই ওভারের মধ্যে লঙ্কানদের তিন উইকেট তুলে নেন আফগান বোলাররা। সেই চাপ থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি এশিয়া কাপের এবারের আসরের আয়োজকরা।

এর মধ্যে প্রথম ওভারেই পর পর দুই বলেই কুশাল মেন্ডিস ও চারিথা আশালাঙ্কার উইকেট তুলে নেন আফগান পেসার ফজল হক ফারুকি। দ্বিতীয় ওভারে এসে পাথুম নিশাঙ্কাকে ইনসাইড এজ করে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন নাভিন উল হক।

এই আউটটি নিয়েই শুরু হয়েছিল ধোঁয়াশা। আফগান ফিল্ডারদের জোড়ালো আবেদনে আউট দেন আম্পায়ার। যদিও রিভিউ নেন লঙ্কান এই ব্যাটার। টিভি রিপ্লেতে কোনো স্পাইক না পাওয়া গেলে নিজ নিজ জায়গায় ফিরে যান বোলার ও ব্যাটাররা।

যদিও সবাইকে অবাক করে দিয়ে নিশাঙ্কাকে আউট দেন থার্ড আম্পায়ার। সাইড বেঞ্চে বসে থাকা চামিকা কারুনারত্নে প্রকাশ্যেই দুই হাত ছড়িয়ে নিজের হতাশা ব্যক্ত করেন। সবাই অবাক হলেও আফগান শিবিরে এই উইকেট উৎসবের মুহূর্ত এনে দিয়েছে।

মাত্র ৫ রানে ৩ উইকেট হারানোর পর লঙ্কানদের হাল ধরেন দানুশকা গুনাথিলাকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। দলীয় ৪৯ রানে গুনাথিলাকা ফিরে গেলে আবারও চাপে পড়ে শ্রীলঙ্কা। মুজিব উর রহমানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে তিনি উইকেট বিলিয়ে দিয়েছেন করিম জানাতের কাছে ক্যাচ দিয়ে।

হাসারাঙ্গাকেও বিদায় করেছেন মুজিব। ৮ বল খেলে মাত্র ২ রান করে তিনি মাঠ ছেড়েছেন। লঙ্কান দলপতি দাসুন শানাকা কোনো রান না করেই মোহাম্মদ নবির কুইকার ডেলিভারিতে রহমানউল্লাহ গুরবাজের হাতে উইকেটের পেছনে ক্যাচ দেন। পরের দুই উইকেটের কৃতিত্ব দিতে হবে আফগান ফিল্ডারদের।

একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা ভানুকা রাজাপাকশে রান আউট হয়েছেন নবির দারুণ থ্রোতে। তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ২৯ বলে ৩৮ রানের ইনিংস। পরের বলেই মাহিশ থিকশানাও হয়েছেন রান আউট। এবার গুরবাজের থ্রোতে উইকেট ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই।

মাথিশা পাথিরানাকে বেশিদূর এগোতে দেননি নবি। ব্যক্তিগত ৫ রানে সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। শেষ দিকে দ্রুত কিছু রান করেছেন চামিকা। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন দিলশান মাদুশঙ্কা। ৩১ রান করা চামিকাকে ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন ফারুকি। চামিকার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩১ রানের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা- ১০৫/১০ (২৯.৪ ওভার) (গুনাথিলাকা ১৭, রাজাপাকশে ৩৮, চামিকা ৩১; ফারুকি ৩/১১, নবি ২/১৪)

আফগানিস্তান- ১০৬/২ (১০.১ ওভার) (গুরবাজ ৪০, জাজাই ৩৭*, জাদরান ১৫; হাসারাঙ্গা ১/১৯)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...