‘আমার এত অহংকার নেই’: ডমিঙ্গো
চাকরিতে বেকার থাকলেও খুব একটা অস্বস্তি নেই তার। বরং শান্তিতেই দিন কাটাচ্ছেন, সম্প্রতি 'প্রথম আলোকে' দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যর্থতার চক্র থেকে বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ। তাই এই ফরম্যাটে দল সাজানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে দলে এসেছেন সাকিব আল হাসান।
অধিনায়কের পর এবার বদলেছে কোচিং প্যানেল। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন রাসেল ডোমিঙ্গো। এখন পর্যন্ত, ডমিঙ্গো টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের সঙ্গে কাজ করবেন না। ক্রিকেটের এই ফরম্যাটে বর্তমানে দলের কোনো প্রধান কোচ নেই। তবে বরাবরের মতোই অন্য দুই ফরম্যাটে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এই প্রোটিয়া।
ডমিঙ্গো বলেন, 'খুবই, খুবই শান্তিতে আছি। এটা কোনো বিষয়ই নয়। আমি টি-টোয়েন্টি দল নিয়ে অনেক চেষ্টা করেছি। বোর্ড ভাবছে, এখন অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেখতে। বোর্ড যদি মনে করে এটাই দলের জন্য ভালো, আমার কোনো সমস্যা নেই। আমার এত অহংকার নেই।'
টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক বিদায়ের পর ডমিঙ্গো জানিয়েছেন তার পরবর্তী লক্ষ্যের কথা। ভারতে অনুষ্ঠেয় আসন্ন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপকে পাখির চোখ করছেন বাংলাদেশের হেড কোচ। এ ছাড়া সাদা পোশাকের ক্রিকেটেও উন্নতি করতে চান এই প্রোটিয়া কোচ।
ডমিঙ্গো বলেন, 'আমার মনোযোগ থাকবে ৫০ ওভারের বিশ্বকাপে। আমি বিশ্বাস করি, আমাদের সেখানে ভালো করার সম্ভাবনা আছে। টেস্ট দলটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিছু সিরিজ জয়ের চেষ্টা করতে হবে। আমাকে নিয়ে অনেক কথা হয়, সেটা আমি জানি। আমি কই যাচ্ছি, এই দায়িত্বে থাকছি কি না...কিন্তু এই মুহূর্তে আমি শুধু নিজের কাজটাই করে যেতে চাই। এসব নিয়ে ভাবতে চাই না।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- ২০২৬ বাজাজ পালসার ১২৫: নতুন ইঞ্জিন ও মোনোশক সাসপেনশনে বড় আপডেট
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
- পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়
- Pulsar 150 বনাম Apache RTR 160: দাম ও ফিচারে পার্থক্য
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
