| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবিশ্বাস্য ভাবে শেষ হল ভারত-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, জেনেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২০ ১৯:৪৮:০২
অবিশ্বাস্য ভাবে শেষ হল ভারত-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, জেনেনিন ফলাফল

একই সাথে, 'মেন ইন ব্লু' ব্রিগেড বর্তমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের নামে লিখেছে এই ম্যাচে ৫ উইকেটে ১৬৭ রান করে। এখন শুধু ঘরের দলকে ৩-০ গোলে হারিয়ে জ্বলে ওঠার অপেক্ষা। সেই লক্ষ্যকে মাথায় রেখেই ২২শে আগস্ট তৃতীয় ম্যাচ খেলবে কেএল রাহুলের দল।

তবে ম্যাচ ও সিরিজ জিতলেও দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান করতে পারেননি রাহুল। এদিন শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামেন অধিনায়ক। ফিরে যায় মাত্র ১ রানে। ধাওয়ান তার ফর্ম বজায় রাখলেও লম্বা ইনিংস খেলতে পারেননি। ৩৩ রান করে আউট হন তিনি। তরুণ শুভমান গিলকে 'গব্বরের' মতো সেট করে উইকেট ছুড়ে দেন। তিনিও আউট হন ৩৩ রান করে।

ঈশান কিশান একেবারেই ছন্দে নেই। সেটা তাঁর ব্যাটিং দেখে বোঝা গেল। তিনি ৬ রানে ফিরে যান। ফলে একটা সময় ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তবে সেখান থেকে পালটা মার দিতে থাকেন সঞ্জু ও দীপক। দুজন পঞ্চম উইকেটে মূল্যবান ৫৬ রান যোগ করেন। আর সেখানেই জয়ের রাস্তা খুঁজে পায় ভারত। দীপক ৩৬ বলে ২৫ রানে আউট হলেও, সঞ্জু ৩৯ বলে ৪৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

প্রথম ম্যাচে দীপক চাহার বাইশ গজে দাপট দেখিয়েছিলেন। এ বার বিপক্ষকে একাই বুঝে নিলেন টিম ইন্ডিয়ার আর এক জোরে বোলার শার্দূল ঠাকুর। তাও আবার দ্বিতীয় একদিনের ম্যাচে তিনি দীপক চাহারের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। আর বল হাতে নিয়েই জ্বলে উঠলেন এই মুম্বইকর। শার্দূলের সৌজন্যে মাত্র ১৬১ রানে শেষ হয়ে গেল জিম্বাবোয়ের ইনিংস। প্রথম ম্যাচে অবশ্য ১৮৯ রানেই গুটিয়ে গিয়েছিল ঘরোয়া দলের ইনিংস।

টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেএল রাহুল। তাঁর সিদ্ধান্ত যে সঠিক সেটা বুঝিয়ে দিল 'মেন ইন ব্লু' ব্রিগেডের বোলাররা। শার্দূল ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন। তবে পিছিয়ে ছিলেন না বাকি দুই জোরে বোলার মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। এই তিনজনের আগুনে জোরে বোলিংয়ের কাছে জিম্বাবোয়ের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

গত ম্য়াচের সেরা দীপক চাহার এই ম্যাচে মাঠে নামেননি। তাঁর বদলে এ দিন সুযোগ পান শার্দুল। চাহারের চোটের বিষয়ে রাহুল বিস্তারিত না জানালেও, সম্ভবত হালকা চোট পেয়েছেন চাহার। চাহার নেই তো কী, চাহারের মতোই সুযোগ পেয়ে বল হাতে জ্বলে উঠলেন শার্দুল।

এছাড়া মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, অক্ষর পটেল, কুলদীপ যাদব ও দীপক চাহার, একটি করে উইকেট নেন। গত ম্যাচের ভুল শুধরাতে এ দিন আগে মাঠে নামেন জিম্বাবোয়ের দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ও কাইতানো। তবে তাতে লাভ হয়নি। সিরাজ কাইতানোকে ৭ রানে ফেরানোর পরেই চার রানের ব্যবধানে পরবর্তী তিন উইকেট পড়ে জিম্বাবোয়ের। বল হাতে এই সময়ই এক ওভারে দুই উইকেট নেন শার্দুল। এরপর মাত্র ১৬২ রান তাড়া করতে নেমে একটু চাপ তৈরি হলেও, ম্যাচের সঙ্গে সিরিজও জিতে নেয় টিম ইন্ডিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...