| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপে হাসান মাহমুদের পরিবর্তে সুযোগ পেতে যাচ্ছেন নতুন প্রাণঘাতী বোলার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২০ ১৯:২১:৪৬
এশিয়া কাপে হাসান মাহমুদের পরিবর্তে সুযোগ পেতে যাচ্ছেন নতুন প্রাণঘাতী বোলার

ডান পায়ের লিগামেন্টে চোটের কারণে ৪-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শাহীন শাহ আফ্রিদিকে। পাকিস্তান টিম ইন্ডিয়ার পর এবার বাংলাদেশও ইনজুরিতে পড়েছে। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া ফাস্ট বোলার হাসান মাহমুদ অনুশীলনের প্রথম দিনেই গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়েন।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, “আমরা এক্স-রের রিপোর্ট পেয়েছি। ভালো আসছে। গোড়ালির ফোলা কমেনি। দুইদিন সে বিশ্রামে থাকবে। ফোলা না কমলে দুইদিন পর আমরা এমআরই করাবো। এরপরই নিশ্চিত হতে পারবো এশিয়া কাপে খেলবে কি খেলবে না।”

তবে শেষ পর্যন্ত হাসান মাহমুদ এশিয়া কাপের দলে না থাকলে তার পরিবর্তে কে খেলবেন এশিয়া কাপে? হাসান মাহমুদের পরিবর্তে এশিয়া কাপে খেলার সম্ভাবনা রয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরীর। এশিয়া কাপের জন্য অতিরিক্ত ক্রিকেটার হিসেবেই রেখে দেওয়া হয়েছে তাকে। তবে তালিকায় রয়েছে আরেক ফাস্ট বোলার শরিফুল ইসলাম। তবে মৃত্যুঞ্জয় চৌধুরী খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে চট্টগ্রামের হয়ে খেলেছিলেন তিনি। বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্স পরেই সবার নজরে আসেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের এই বোলার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। টুর্নামেন্টে ৮ ম্যাচে তিনি তুলে নিয়েছিলেন ১৫ উইকেট। এছাড়াও এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...