| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

কাকতালীয়ভাবে আবারও রোনালদোর সতীর্থ হলেন ক্যাসেমিরো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২০ ১৬:৫৫:৫০
কাকতালীয়ভাবে আবারও রোনালদোর সতীর্থ হলেন ক্যাসেমিরো

এরপর রিয়াল ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমিয়েছিলেন রোনালদো। সেখানে দুই মৌসুম কাটিয়ে সর্বশেষ নিজের আগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

এবার এই পর্তুগিজের সঙ্গে রেড ডেভিলদের শিবিরে যোগ দিচ্ছেন ক্যাসেমিরোও। চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকা ক্যাসেমিরো প্রিমিয়ার লিগে রোনালদোর সঙ্গে যুক্ত হয়ে ম্যানইউকে নতুন মৌসুমে ভালো অবস্থানে নিতে চান। দলটিকে আবারও ফেরাতে চান চ্যাম্পিয়নস লিগ খেলার কক্ষপথে।

ইতোমধ্যে ক্যাসেমিরোর রিয়াল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবং ক্লাবটির ওয়েবসাইট। লস ব্লাঙ্কোসদের ওয়েবসাইটে এক বিবৃতিতে লেখা হয়েছে,

‘রিয়াল এবং ম্যানইউ ক্যাসেমিরোর দলবদলের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। রিয়াল ক্যাসেমিরোর এই সিদ্ধান্ত মেনে নিচ্ছে এবং ক্লাবের ইতিহাস হওয়া ক্যাসেমিরোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে দলকে সফলতা এনে দেওয়ায়।’

ক্যাসেমিরো রিয়ালে ৯ বছরের ক্যারিয়ারে মোট ১৮টি শিরোপা জিতেছে। এরমধ্যে ৫টি চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি, ক্লাব বিশ্বকাপ, সুপার কাপ, লা লিগা শিরোপা জেতার সৌভাগ্য হয়েছিল ক্যাসেমিরো।

সদ্য জেতা উয়েফা সুপার কাপের ফাইনালে ক্যাসেমিরো সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন। জায়গা মিলেছে ব্যালন ডি’অরের সেরা ত্রিশেও। ক্যাসেমিরোর বিদায়ে তার রিয়াল সতীর্থরা এই ফুটবলারের জন্য চিঠিও উৎসর্গ করেছেন। সবমিলিয়ে নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগে আনন্দেই বিদায় নেওয়ার সুযোগ মিলেছে ক্যাসেমিরোর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...