| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাজারবার জন্মালেও এই ঋণ আমি শোধ করতে পারব না’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২০ ১৬:৫১:৩০
‘হাজারবার জন্মালেও এই ঋণ আমি শোধ করতে পারব না’

রিয়ালের ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার এই মিডফিল্ডারের বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন সতীর্থরা। এবার রিয়াল মাদ্রিদকে বিদায় বার্তা দিলেন কাসেমিরো নিজেই। ব্রাজিলিয়ান লিখেছেন, হাজার বার জন্ম নিলেও রিয়াল মাদ্রিদ তাকে যে ঋণ দিয়েছে তা শোধ করতে পারবেন না কাসেমিরো।

কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের মাঝমাঠকে বারমুডা ট্রায়াঙ্গেল (ক্রুস-কাসেমিরো-মড্রিক) বলেছেন। কারণ বল সেখানে গেলে প্রতিপক্ষ আর খুঁজে পায় না। কিন্তু সবকিছুর একটা শেষ আছে। এবার ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা এই মাঝমাঠের ত্রয়ীকে বিদায় জানাতে হল ভক্তদের। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং উয়েফা সুপার কাপ জেতার পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চুক্তিবদ্ধ হচ্ছেন কার্লোস হেনরিক কাসেমিরো। এই ত্রয়ী রিয়ালের ৫টি চ্যাম্পিয়ন্স লীগ, ৩টি লা লিগা, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ এবং অন্যান্য অনেক অর্জনে অবদান রেখেছে।

অনেক দিন মধ্যমাঠের সঙ্গীকে হারিয়ে আবেগাপ্লুত টনি ক্রুস এবং লুকা মদ্রিচ। প্রিয় সতীর্থকে দিয়েছেন আবেগঘন বার্তা।

এরপর রিয়াল মাদ্রিদকে নিজের বিদায়ী বার্তা দিয়েছেন ক্যাসেমিরো।

তিনি লেখেন, 'জীবনের সেরা অধ্যায়টা রিয়াল মাদ্রিদে কাটিয়েছি। যেটা আমার শ্রেষ্ঠ কল্পনা। আশা করছি আবারও একদিন নিজের এই ঘরে ফিরতে পারব। রিয়াল মাদ্রিদ আমাকে যা দিয়েছে হাজারবার জন্মালেও এই ঋণ আমি শোধ করতে পারব না। আজীবন...আলা মাদ্রিদ।'

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক শেষ হলো ক্যাসেমিরোর। ৩০ বছর বয়সী এই ফুটবলারের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে গুনতে হচ্ছে ৭২ মিলিয়ন ইউরো (৬০ মিলিয়ন পাউন্ড) এবং সেই সঙ্গে বোনাস হিসেবে ১২ মিলিয়ন ইউরো (১০ মিলিয়ন পাউন্ড)।

ব্রাজিলের সাও পাওলো থেকে ২০১৩ সালে রিয়ালে যোগ দেন কাসেমিরো। সময়ের সঙ্গে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হয়ে ওঠেন তিনি। ক্লাবের অনেক সাফল্যের সাক্ষী এই মিডফিল্ডার। জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, তিনটি লা লিগা। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২২ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন কাসেমিরো।

জানা গেছে ইউনাইটেডের সঙ্গে এই চুক্তিতে চার বছর ওল্ড ট্রাফোর্ডে থাকবেন ক্যাসেমিরো আর এক বছর চুক্তি বৃদ্ধিও করতে পারবেন তিনি। সেখানে ক্যাসেমিরো প্রায় ১৮ মিলিয়নেরও বেশি বেতন পাবেন বছরে। যা রিয়াল মাদ্রিদের চেয়ে প্রায় ৭৫ শতাংশ বেশি। এছাড়া চ্যাম্পিয়নস লিগের খেলার টিকিট কাটতে পারলেই বাড়তে পারে তার বেতন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...