| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘সবকিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৮ ১৯:০৫:৪৪
‘সবকিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি’

গ্রুপে টাইগারদের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১ সেপ্টেম্বর দুবাইয়ে লঙ্কানদের বিপক্ষে সাকিবের দলের দ্বিতীয় খেলা। দুই ম্যাচের পর শীর্ষ দুই গ্রুপে থাকতে পারলে সুপার ফোরে খেলা নিশ্চিত। এ লক্ষ্যে ২৩ আগস্ট রাতে ঢাকা ছাড়বে সাকিবের দল।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। ফলাফলও করুণ। এবার আবার এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ।

যেখানে গ্রুপপর্বে না হলেও হয়তো সুপার ফোরে ভারত ও পাকিস্তানকে সামলাতে হবে বাংলাদেশকে। চতুর্থবারের মতো ফাইনালে উঠা কিংবা এশিয়া কাপ জয়ের স্বপ্ন পূরণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হবে?

আজ বৃহস্পতিবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপ স্কোয়াডের সদস্যদের অনুশীলন দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপে পাপন বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে আসলে এতো ভালো দল না। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যকিছু না। কে প্রতিপক্ষ, এটা বড় কথা না। আমাদের দলটা আসলে অতো শক্তিশালী না।’

কেন বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো দল না? আগামীতে এই দল নিয়ে কী করা যায়? তা নিয়েও ভাবছেন বিসিবি সভাপতি। তার অনুভব, টিম বাংলাদেশের মাইন্ডসেট পুরোপুরি পাল্টে ফেলতে হবে।

পাপনের ভাষায়, ‘কী করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। পুরো মানসিকতা, চিন্তাধারা সবকিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপে। করে আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।’

পাপন মনে করেন, দুই নিয়মিত ও সেরা ওপেনার তামিম ইকবাল, লিটন দাস আর মিডল অর্ডারে নুরুল হাসান সোহানের অনুপস্থিতি টিম বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

বিসিবি প্রধান বলেন, ‘লিটন দাস, তামিমকে নিশ্চয় রাখতেন ওপরে। এরা দুজনই দলে নেই। এটা বড় চ্যালেঞ্জ। আবার ধরেন মিডল অর্ডারের নিচের দিকে এসে ফিনিশিংয়ের জন্য ধরেন সোহান, এবার নেই (ফিটনেস সাপেক্ষে)।’

এশিয়া কাপকে বিশ্বকাপের পর বড় আসর হিসেবে অভিহিত করে পাপন বলেন, ‘এশিয়া কাপ কিন্তু হালকা কিছু না। ওয়ার্ল্ড কাপের পরেই এটা।’

কথায় পরিষ্কার বিসিবি প্রধান এশিয়া কাপ থেকেই মূলত বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান। তাই মুখে এমন কথা, ‘গত বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স তো খুবই খারাপ ছিল। হঠাৎ করে এটা থেকে বের হতে পারবো কিনা জানি না। আমাদের মাথার মধ্যে যদি ওই চিন্তাধারাটা না থাকে যে আমরা উন্নতি করতে চাই এবং সেটা যদি এশিয়া কাপ থেকেই শুরু করতে না পারি, তাহলে বিশ্বকাপে গিয়ে আরও খারাপ অবস্থা হবে। সেজন্য আমরা একটা আমরা একটা আমূল পরিবর্তনের চেষ্টা করছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...