| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা-ব্রাজিলের বাতিল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো ফিফা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৭ ০৯:৪৩:৫২
আর্জেন্টিনা-ব্রাজিলের বাতিল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো ফিফা

গত বছরের ৫ সেপ্টেম্বর স্থগিত হওয়া ম্যাচটি ২২শে সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। করোনাভাইরাস প্রোটোকল বজায় রাখতে ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপের কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছিল। এদিন খেলা শুরুর ৫ মিনিট পর পর্যন্ত মাঠে ছিল দুই দল।

এবার, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাথে ম্যাচটি বাতিল করা হয়েছে, তবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফিফার সেপ্টেম্বরের জানালার বাইরে বসে থাকবে না। এদিকে দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, তার দল যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে।

এ দুই ম্যাচ হবে ২০ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে, সম্ভাব্য ভেন্যু হিসেবে ধরা হয়েছে মায়ামি ও নিউইয়র্ককে। কোচিং স্টাফের চাওয়া এ দুই ম্যাচের প্রতিপক্ষ হোক কনকাকাফ অঞ্চলের কোনো দল। কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিপক্ষে খেলা সম্ভব নয়।

যে কারণে এখন সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে কোস্টারিকা, এল সালভাদর, হন্ডুরাস, পানামা ও জ্যামাইকার কথা। এছাড়া দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের নামও রয়েছে বিবেচনায়। এশিয়ান দলের বিপক্ষে খেলার ইচ্ছা থাকলেও সেটি আপাতত পারছেন না লিওনেল মেসিরা।

এদিকে বিশ্বকাপ শুরুর আগে আগামী ১৬ নভেম্বর আবুধাবিতে আরব আমিরাতের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। যা মূলত একটি ব্যবসায়িক চুক্তির অংশ। যেখানে পুরো ৯০ মিনিট খেলা নাও হতে পারে। এর ছয় দিন পর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে আর্জেন্টিনার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...