এবার অধিনায়ক হিসেবে পূর্ণ স্বাধীনতাই পাচ্ছেন সাকিব
তবে মাঝখান দিয়ে আসে নতুন খবর, সাকিব আল হাসানের সব শর্ত মেনে নিলেই তবে তিনি অধিনায়কত্ব নিবেন। বেটউইনার বিতর্ক চলে আসায় আলোচনার বাইরে চলে যায় সাকিবের শর্তাবলীগুলো। তবে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব সাকিবের কাছেই গিয়েছে। তার মানে কি এই নয়, যে বিসিবি সাকিবের সকল শর্তই মেনে নিয়েছে।
সাকিবের শর্তগুলো কি ছিল তা বোধহয় জানার কোনো উপায় নেই। তবে কিঞ্চিৎ ধারণা ঠিকই করা যায়, নিঃসন্দেহে শর্তের মূল বিষয় ছিল অধিনায়কত্বের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া। অর্থাৎ সাকিব কাঠ পুতুল অধিনায়ক হতে চাননি। তিনি চেয়েছেন দলকে নিজের মতো করে সাজাতে। নেতৃত্বের ক্ষেত্রে বাহিরে থেকে কোন চাপ যাতে না আসে, এবং তিনি যাতে নিজের মতো করে সব সিদ্ধান্ত নিতে পারেন।
এরকমই হয়তো শর্ত দিয়েছিলেন সাকিব। যা তিনি বছরখানেক আগে বিভিন্ন ইন্টারভিউতেও বলেছেন যে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলেই অধিনায়কত্ব গ্রহণ করবেন তিনি। বাংলাদেশ ক্রিকেটে কাঠপুতুল অধিনায়কত্বের সংস্কৃতি অনেক সময় ধরেই আছে। একমাত্র মাশরাফি বিন মর্তুজা ছাড়া বোধহয় কোনো পুরোপুরি স্বাধীন অধিনায়ক দেখেননি ক্রিকেট ভক্তরা। মুমিনুল তো কাঠপুতুল অধিনায়কের আদর্শ উদাহরণই ছিলেন।
দল নির্বাচন থেকে শুরু করে মাঠের সব সিদ্ধান্তই বাইরে থেকে টিম ম্যানেজমেন্ট দিয়ে দিত। শুধু টস করতেই মাঠে যেতেন অধিনায়ক মুমিনুল। বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও পুরোপুরি স্বাধীন নয়। নিজের ২০২৩ বিশ্বকাপ পরিকল্পনায় ইমরুলকে রেখেছিলেন তামিম। যা বেশ কয়েকবার মিডিয়াতেও বলেছেন এই ওপেনার।
তবে টিম ম্যানেজমেন্টের চাপেই শেষ পর্যন্ত ইমরুলকে দলে অন্তর্ভুক্ত করতে পারেননি ওয়ানডে অধিনায়ক। এছাড়াও উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন তামিম। তবে টিম ম্যানেজমেন্টের কারণে সিরিজ জেতার পরও বেঞ্চ পরীক্ষা করতে পারেননি এই ক্রিকেটার। এরকম কিছুই নিজের বেলায় ঘটতে দিতে চান না সাকিব। ভালো করলে বাহবা এবং খারাপ করলে দায় মাথা পেতেই নিতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। নিশ্চিতভাবেই সাকিবের পূর্ণ স্বাধীনতা চাওয়ার ব্যাপারটি প্রশংসনীয়। নিশ্চিতভাবেই আপনি যেই কাজই করেন না কেনো, পূর্ণ স্বাধীনতা আবশ্যিক।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
