| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

কঠিন হুঁশিয়ারি ভারতকে, বাংলাদেশকে হারিয়ে যা বললেন জিম্বাবুয়ের কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ১৬:৫৪:০৫
কঠিন হুঁশিয়ারি ভারতকে, বাংলাদেশকে হারিয়ে যা বললেন জিম্বাবুয়ের কোচ

ভারত-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ আগস্ট থেকে। তার আগেই ভারতীয় দলকে সতর্ক করলেন জিম্বাবুয়ের কোচ। তাঁর বার্তা জিম্বাবুয়েকে হালকাভাবে নিলে ভারতীয় দলকে মূল্য দিতে হবে। ভারতের বিপক্ষে ভালো খেললে ক্রিকেট বিশ্বে গুরুত্ব পাবে।

এ কথা বলে তাতাচ্ছেন দলের ক্রিকেটারদের। হাউটন বলেছেন, ‘‘ছেলেদের বলেছি ভারতের সফর আমাদের জন্য দারুণ সুযোগ। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে ভাল রান করতে পারলে বা ভাল ফল করতে পারলে আমাদেরই লাভ। আমরা শুধু ম্যাচ খেলার সংখ্যা বাড়াতে বা কাছ থেকে ভারতের খেলা দেখতে চাই না। ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত আমরা। আমার বিশ্বাস তিনটে ম্যাচেই ছেলেরা ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে।’’

ভারতকে সমীহ করলেও বাড়তি গুরুত্ব দিতে নারাজ জিম্বাবোয়ের কোচ। রেগিস চাকাভাদের কোচ বলেছেন, ‘‘গত কয়েক বছরে ভারতীয় দলের প্রচুর খেলা দেখেছি। আইপিএলও দেখেছি। আমরা জানি ভারত একটা-দু’টো নয়, চারটে দল তৈরি করতে পারে। ওরা যে দলই জিম্বাবোয়েতে পাঠাক সেটা শক্তিশালী এবং অভিজ্ঞ। ওরা প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট খেলে। সন্দেহ নেই আমাদের কাজ কঠিন।’’

ছ’বছর পর জিম্বাবোয়েতে এক দিনের সিরিজ খেলবে ভারত। আইসিসির ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ তিন ম্যাচের এই সিরিজ। ১৩ দলের লিগে জিম্বাবোয়ে রয়েছে ১২ নম্বরে। শেষ ১৫টি এক দিনের ম্যাচের তিনটি জিতেছে আফ্রিকার দেশটি। তার মধ্যে দু’টি জয় এসেছে সদ্য শেষ হওয়া বাংলাদেশ সিরিজে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...