| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো ব্রাজিল বনাম স্পেনের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১২ ২২:৪১:৪৩
শেষ হলো ব্রাজিল বনাম স্পেনের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলার পুরো ৯০ মিনিটে, ব্রাজিল গোলে মোট ১১টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যবস্তুতে। তবে এর কোনোটিতেই লক্ষ্যভেদ করতে পারেনি তারা। অন্যদিকে, স্প্যানিশ মেয়েদের ১২টি শটের একটিও লক্ষ্যে ছিল না।

এদিকে কোস্টারিকাকে ৩-১ ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপের উড়ন্ত সূচনা করেছে। তারা গ্রুপ এ শীর্ষে মোট ৩ পয়েন্ট অর্জন করেছে। ১ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অবশ্য ব্রাজিলের ভাগ্য বরাবরই অনুজ্জ্বল। এখন পর্যন্ত বয়সভিত্তিক এই বৈশ্বিক প্রতিযোগিতায় তাদের সর্বোচ্চ সাফল্য ২০০৬ রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন। দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা সাত ম্যাচে জয় তুলে বিশ্বকাপে পা রেখেছিল ব্রাজিলের মেয়েরা।

একে একে উরুগুয়ে, বলিভিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে হারিয়ে বিশ্বকাপে এসেছিল ব্রাজিলের মেয়েরা। তবে বিশ্বকাপে তাদের সেই টানা জয়ের রেকর্ডে যতি টানল স্পেন।

ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে সাফল্যের দিক দিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে জার্মানি এবং যুক্তরাষ্ট্র। এ দুটি দেশ তিনবার করে শ্রেষ্ঠত্বের স্বাদ পেয়েছে।

এদিকে শনিবার (১৩ আগস্ট) গ্রুপের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...