| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

অতি শীঘ্রই পাপনের সঙ্গে বৈঠকে বসতে দেশে আসছেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১২ ১৫:২০:৪৭
অতি শীঘ্রই পাপনের সঙ্গে বৈঠকে বসতে দেশে আসছেন সাকিব

তবে অবশেষে বেটউইনার নিউজকে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব। তবে সাকিবের সঙ্গে ওয়ান টু ওয়ান আলোচনা ছাড়া এশিয়া কাপের দল ও নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা করতে আজ (১২ আগস্ট) বিকেল ৩টায় দেশে আসবেন সাকিব। এরপর শনিবার বৈঠকে বসবেন তারা। সাকিবের সঙ্গে আলোচনার পর এবারের এশিয়া কাপের দল ঘোষণা করবে বিসিবি।

সাকিবের সঙ্গে বৈঠকে মূলত, বেটউইনার নিউজের সঙ্গে তার চুক্তির কারণ এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে জানতে চাইবে বিসিবি প্রধান নাজমুল হাসান। সেখানে সন্তোষজনক উত্তর পেলে এশিয়া কাপের পাশাপাশি দীর্ঘমেয়াদে টি-টোয়েন্টি অধিনায়কত্ব দেওয়া হতে পারে সাকিবকে। যদিও এই সব বিষয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

২ আগস্ট বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করেছিলেন সাকিব। সাকিব অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে চুক্তি করলেও বেটউইনার নিউজ মূলত জুয়াভিত্তিক বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান। এমন একটি সাইটের সঙ্গে সাকিব চুক্তি করায় মূলত কঠোর অবস্থান নেয় বিসিবি। নাজমুল হাসান পাপন এমনটাও বলেছিলেন, বেটিং সাইটের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলে ক্রিকেট ছাড়তে হবে এই ক্রিকেটারকে। অবশেষে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি ছাড়ার মৌখিক ঘোষণা দেন সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...