| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাকে দেখে কি বুড়ো মনে হয়’ বাবর আজম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১২ ১৫:০৪:২২
‘আমাকে দেখে কি বুড়ো মনে হয়’ বাবর আজম

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি খেলা থেকে বিশ্রাম নেওয়া বা বিরতি নেওয়ার কোনও কারণ দেখেন না। বরং সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের ধারাবাহিক খেলার দিকেই নজর বেশি। এ বিষয়ে প্রশ্ন করা হলে হাল ছাড়েননি এই তারকা ব্যাটসম্যান।

শুক্রবার নেদারল্যান্ডসের উদ্দেশে উড়াল দেওয়ার কথা পাকিস্তানের। তার আগে দেশে সংবাদ সম্মেলনে বাবরের কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় না, খেলার চাপ বেশি থাকায় ক্রিকেটাররা বিমর্ষ থাকে? আপনাদের কি যেকোনো দুই ফরম্যাট খেলা ভালো হয় না?’

উত্তরে বাবর বলেন, ‘এটি নির্ভর করে আপনার ফিটনেসের ওপর। আমার মনে হয় না, আমাদের কোনো দুই ফরম্যাটে আটকে যাওয়া উচিত। আপনার কী মনে হয়? আমি কি বুড়ো হয়ে গেছি? আমাকে দেখে কি বুড়ো মনে হয়? (হাসি) যদি খেলার চাপ বাড়ে তাহলে আমরাও ফিটনেস লেভেলের উন্নতি করবো।’

অবশ্য চলতি বছর পাকিস্তানের খেলার চাপ খুব একটা বেশি দেখা যায়নি। ২০২২ সালে তিন ফরম্যাট মিলে এখন পর্যন্ত মাত্র ১২টি ম্যাচ খেলেছে পাকিস্তান জাতীয় দল। তবে নেদারল্যান্ডস সফর দিয়ে ব্যস্ততা শুরু হচ্ছে তাদের। এই সিরিজ থেকে জানুয়ারি পর্যন্ত টানা খেলার মধ্যে থাকবেন বাবররা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...