| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিসিবি থেকে অজীবন নিষিদ্ধ হতে পারে সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১১ ১৭:৪১:৫৩
বিসিবি থেকে অজীবন নিষিদ্ধ হতে পারে সাকিব

ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন সাকিব আল হাসান। এবার ব্যাটিং ওয়েবসাইটের সাথে চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হতে পারেন সাকিব আল হাসান।

সম্প্রতি বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ। যে কারণে এই চুক্তি থেকে বের হতেই হবে সাকিবকে।

এদিকে দল ঘোষণার শেষ দিন আজই। কিন্তু এখনো দল ঘোষণা করতে পারেনি বিসিবি। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন আজকের মধ্যেই সাকিব সিদ্ধান্ত জানালে আগামীকাল এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। ইতিমধ্যেই বিসিবি থেকে সাকিবকে জানানো হয়েছে বেট উইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবিকে লিখিতভাবে নিশ্চিত করতে হবে।

এশিয়া কাপে দল নির্বাচন নিয়ে আজ নির্বাচক এবং বিসিবির পরিচালকদের নিয়ে বৈঠকে বসেছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন,

“আমরা তাকে একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আজ জানাক, দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। তবে এতটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনও কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনও সম্পর্ক থাকবে না।”

সাকিবের সিদ্ধান্তের উপরে ঝুলে আছে এশিয়া কাপের দল নির্বাচন। তার কারণ এশিয়া কাপের মধ্য দিয়েই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কদের দায়িত্ব নেবেন সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত সাকিবের ভাগ্যে কি আছে সেটা জানা যাবে আগামী দুই এক দিনের মধ্যেই। আগামী সোমবার দেশে ফিরে বিসিবির সভাপতির সাথে বৈঠকে বসার কথা রয়েছে সাকিবের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...