| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আফিফকে উপাধি দেওয়া নিয়ে যা বললেন: তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১১ ১১:০৮:৩৩
আফিফকে উপাধি দেওয়া নিয়ে যা বললেন: তামিম

শুধু ওই একটি ম্যাচ নয়, আফিফের ব্যাট অনেকবার চওড়া হয়ে দলগুলোকে বিপদে ফেলেছে। বিশেষ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৪৫ রানে ৬ উইকেট পড়ার পর মেহেদি হাসান মিরাজের সঙ্গে ১৭৪ রানের রেকর্ড জুটিতে দলকে জেতান তিনি।

সেদিন আফিফ খেলেছিলেন সর্বোচ্চ ৯৩ রান। দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় ওয়ানডেতেও একই ধরনের পারফরম্যান্স দেখান তিনি। জিম্বাবুয়ে সফরের শেষ ম্যাচে দলের ত্রাতা (ক্রাইসিস ম্যান) হিসেবে আবির্ভূত হন আফিফ।

এনামুল হক বিজয় ছাড়া বাকি ব্যাটারদের ছন্নছাড়া পারফরম্যান্সের দিন ৮১ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ২৫৬ রানের লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন আফিফ। দল জেতার পর তিনি জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। বারবার বিপদের সময় ভালো খেলায় তাকে ক্রাইসিস ম্যান নামেও ডাকছেন অনেকে।

তবে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এখনই আফিফকে কোনো উপাধি দেওয়ার পক্ষে নন। বুধবার শেষ ওয়ানডের পর ম্যাচসেরা আফিফকে সঙ্গে নিয়েই সংবাদ সম্মেলনে এসেছিলেন তামিম। সেখানে কথার ভিড়ে ক্রাইসিস ম্যানের প্রসঙ্গও আসে।

তখন তামিম বলেন, ‘তাকে (আফিফ) কোনো উপাধি না দেই, এখনই খেতাব দেওয়া তাড়াহুড়ো হয়ে যাবে। তার বিশেষ গুণ রয়েছে, যা খুব বেশি মানুষের নেই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ও যখন ব্যাটিংয়ে আসে তখন আমরা চাপে ছিলাম এবং সে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসে।’

তিনি আরও যোগ করেন, ‘এ ধরনের খেলোয়াড়দের ক্ষেত্রে অনেক সময় এমন হবে- একই জিনিস করতে গিয়ে আউট হয়ে যাবে। এরপর আমরা বলবো এটা কী করল? আমি চাই না সে তার গুণ হারাক। যেভাবে সে ব্যাট করতে চায় করুক, এটা দারুণ। এখনও তার ক্যারিয়ারের শুরু। আশা করি দারুণ এক ক্যারিয়ার হবে তার।’

এসময় নিজের ব্যাটিং সম্পর্কে আফিফ বলেন, ‘আমি সবসময় যে পজিশনে ব্যাটিং করেছি, চেষ্টা ছিল ম্যাচটা শেষ করার। টি-টোয়েন্টিতে দুইটা ইনিংস করতে পেরেছি, আজকেও করতে পেরেছি। আমার মনে হয়, আমি যেভাবে পরিকল্পনা করেছিলাম, তা হয়েছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...