| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

‘জিম্বাবুয়েতে কোনো উত্তর খুঁজে বের করতে পারেনি বোলাররা’ :ডোনাল্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১০ ১০:৩৩:২৪
‘জিম্বাবুয়েতে কোনো উত্তর খুঁজে বের করতে পারেনি বোলাররা’ :ডোনাল্ড

প্রোটিয়ায় বাংলাদেশ যে কন্ডিশনে খেলেছে; জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় একই উইকেটে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। কিন্তু দক্ষিণ আফ্রিকায় তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম কিংবা মেহেদি হাসান মিরাজের চমৎকার বোলিংয়ে স্বাগতিকদের আটকাতে পেরেছে টাইগাররা। জিম্বাবুয়েতে এসে একই রকম পিচে খেলে বোলাররা উইকেট নেওয়ার উত্তর খুঁজে পাচ্ছেন না। এমনটাই মনে করেন টাইগার বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের আগে টাইগার বোলিং কোচ গণমাধ্যমে বলেন,

‘একদম একই কন্ডিশনে খেলা কিন্তু। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা কী ক্লাসি দল ছিলাম দক্ষিণ আফ্রিকায়, ঠিক এমন কন্ডিশনে। সেখানে আমরা কীভাবে বল করেছি, আমরা মাঝের ওভারে কীভাবে সেখানে উইকেট নিয়েছি। এখানে আমরা নতুন বলে ভালো করছি। কিন্তু মাঝের ওভারে, যেখানে উইকেট নেওয়ার আরও সুযোগ ছিল, তখন কোনো উত্তর খুঁজে বের করতে পারিনি।

কঠিন শিক্ষা পাওয়ার পর যেমন হয়, দলের অবস্থা তেমনই। আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছি, কিছু বাজে সিদ্ধান্তও। আজ সকালে আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নিয়ে কথা বলেছি। সিরিজ হেরেছি। কিন্তু আত্মবিশ্বাস নেওয়ার জন্য জিততে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...