| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চরম উত্তেজনার মধ্যদিয়ে শেষ হলো আফগানিস্তান-আয়ারল্যান্ডের ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১০ ০৯:৫৩:৩৭
চরম উত্তেজনার মধ্যদিয়ে শেষ হলো আফগানিস্তান-আয়ারল্যান্ডের ম্যাচ, দেখেনিন ফলাফল

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। জবাবে নবীন উল হক শেষ ওভারে ১৩ রান এবং ৫ বলে ১৫ রান করে ম্যাচটি ৭ উইকেটে জিতে নেয়।

আইরিশদের ১৬৯ রানের টার্গেট পাওয়া আইরিশরা উদ্বোধনী জুটিতে ৬১ রান করে। অষ্টম ওভারে ৩১ রানে আউট হন পল স্টারলিং। দ্বিতীয় উইকেটে ৬২ রান যোগ করেন অ্যান্ডি বালবার্নি ও লরকান টাকার। ৫১ রানের ইনিংস খেলে ক্যারিয়ারের সপ্তম ফিফটিতে আউট হন ক্যাপ্টেন বালবার্নি।

আইরিশদের জয়ের আশা বাঁচিয়ে রাখা টাকারও সাজঘরে ফিরে যান ১৮তম ওভারের শেষ বলে। তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৫০ রান। শেষ দুই ওভারে বাকি থাকে আরও ২৩ রান। ফজল হক ফারুকির করা ১৯তম ওভারে একটি ছক্কাসহ আসে ১০ রান। ফলে শেষ ওভারের সমীকরণ দাঁড়ায় ১৩ রানের।

নবীনের করা সেই ওভারের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকান হ্যারি ট্যাক্টর। এছাড়া প্রথম বলে দুই ও তৃতীয় বলে এক রান নিলে ৩ বলে বাকি থাকে ৬ রান। স্ট্রাইকে থাকা জর্জ ডকরেল পরপর দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে এক বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করে দেন।

এর আগে আফগানিস্তানকে লড়াকু সংগ্রহ এনে দেওয়ার মূল কৃতিত্ব উসমান গণির। তিনি খেলেন ৪২ বলে ৫৯ রানের ইনিংস। এছাড়া ইব্রাহিম জাদরান ১৮ বলে ২৯ ও রহমানউল্লাহ গুরবাজ ২২ বলে ২৬ রান করেন। আয়ারল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নেন ব্যারি ম্যাকার্থি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...