| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

কোন বাউন্ডারিই রাসেল-পোলার্ডের জন্য বড় নয়: মরগান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৯ ১৮:৩৫:২৬
কোন বাউন্ডারিই রাসেল-পোলার্ডের জন্য বড় নয়: মরগান

চলমান দ্য হান্ড্রেডে খেলছেন রাসেল ও পোলার্ড। যেখানে রাসেল খেলছেন ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে। চলমান এই লিগে ব্যাট হাতে তেমন কিছু করছেন না এই ক্যারিবিয়ান তারকা। রাসেল টুর্নামেন্টে তার প্রথম ম্যাচে অপরাজিত ২৯ রান করেন। পরের ম্যাচে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

পোলার্ড অবশ্য দুর্দান্ত ফর্মে আছেন। আসরে নিজের প্রথম ম্যাচে অপরাজিত ১৯ রান করেছিলেন তিনি। আর নিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত থেকেছে ৩৪ রান করে। এই ম্যাচ দিয়ে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেন।

মরগান বলেন, 'সবাই যখন মাঠের বড় অংশে বাউন্ডারি মারতে লড়াই করে, সেখানে আন্দ্রে রাসেল এবং কাইরন পোলার্ডের মতো ক্রিকেটারদের জন্য কোন দীর্ঘ বাউন্ডারি যথেষ্ট নয়, বিশেষ করে তারা যখন বড় শট খেলে।'

টি-টোয়েন্টি ম্যাচ খেলার দিক থেকে পোলার্ডের ধারেকাছে আপাতত কেউই নেই। এমনকি সাড়ে পাঁচশ ম্যাচও খেলতে পারেননি কেউ। পোলার্ডের পর ৫৪০টি ম্যাচ খেলেছেন পোলার্ডেরই ক্যারিবিয়ান সতীর্থ ডোয়াইন ব্রাভো।

এমন অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব থাকলে সেটা দলের জন্য বাড়তি পাওয়া। মরগান বলেন, 'কাইরন (পোলার্ড) এখনও সময়ের সঙ্গে সঙ্গে নিজের আরও উন্নতি করছে। এমনকি দলের নেতা হিসাবেও সে দুর্দান্ত।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। ম্যাচের ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...