| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ওয়ার্নারের পর আমিরাত লিগের ড্রাফটে এবার লিন, নতুন সংকটে অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৯ ১৮:০০:৩৪
ওয়ার্নারের পর আমিরাত লিগের ড্রাফটে এবার লিন, নতুন সংকটে অস্ট্রেলিয়া

বিগ ব্যাশ এবং ইউএই লিগ একই সঙ্গে থাকায় সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া। দাম বেশি হওয়ায় তারকা ক্রিকেটাররা বিগ ব্যাশ ছেড়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের দিকে ঝুঁকছেন। ওয়ার্নারেরও সেভাবে হাঁটার কথা ছিল। তবে বাঁহাতি ওপেনারকে আটকে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এদিকে, গত মৌসুমে ব্রিসবেন হিট ছাড়ার পর, লিন এখনও কারও সাথে চুক্তি স্বাক্ষর করেননি। ডানহাতি ওপেনারকে ইউএই লিগে মোটা মূল্যে খেলতে দেখা যায় যখন অ্যাডিলেড স্ট্রাইকার্সের সাথে আলোচনা চলছে। কিন্তু সেখানে খেলতে হলে তাকে সিএ থেকে অনাপত্তিপত্র পেতে হবে।

যদিও নিজেদের ঘরোয়া ক্রিকেট রক্ষার্থে অনাপত্তি না দেয়ার পক্ষে কাজ করছে সিএ। এক মুখপাত্র বলেছেন, ‘আসছে মৌসুমে বিদেশের কোনো লিগে খেলার জন্য কোনো খেলোয়াড়ের কাছ থেকেই অনাপত্তিপত্রের জন্য আবেদন পায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটের ঘরোয়া গ্রীষ্ম ও সব মিলিয়ে এই খেলার স্বার্থ রক্ষার দিকেই প্রাধান্য দেওয়ার নীতি অটুট আছে আমাদের। ফলে, অনাপত্তিপত্র শুধু অস্ট্রেলীয় মৌসুম শেষ হওয়ার পরই দেওয়া হয়ে থাকে।’

দেশের ক্রিকেটারদের আটকালেও বিদেশি তারকা ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কায় বিগ ব্যাশ। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে এর আগে খেলেছেন এমন ১০ জন ক্রিকেটার বিগ ব্যাশের ড্রাফটে নাম লেখাননি। যেখানে রয়েছেন আন্দ্রে রাসেল, সুনিল নারিন, মঈন আলী, সন্দীপ লামিচানে, ডেভিড মালান, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, টম ব্যান্টন, ক্রিস জর্ডান, বেন ডাকেট এবং টম কারান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...