| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

অবিশ্বাস্য: টি-২০’তে আজ পর্যন্ত যা কেউ করতে পারেনি তাই করে দেখিয়েছেন পোলার্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৯ ১৫:৩৮:৫২
অবিশ্বাস্য: টি-২০’তে আজ পর্যন্ত যা কেউ করতে পারেনি তাই করে দেখিয়েছেন পোলার্ড

সোমবার লর্ডসে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ওয়ান হান্ড্রেডে লন্ডন স্পিরিট-এর হয়ে খেলার সময় পোলার্ড এই কৃতিত্ব অর্জন করেন। যদিও এটি একটি ১০০ বলের ম্যাচ, এটি পরিসংখ্যানগতভাবে একটি টি-টোয়েন্টি হিসাবে বিবেচিত হয়।

৬০০ ম্যাচের মাইলফলক ছুঁয়ে যাওয়ার দিন পোলার্ড একটি দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলেছিলেন। পাঁচ নম্বরে নেমে তিনি ছক্কা ও চারটি ছক্কা হাঁকান এবং ১১ বলে ৩৪ রানের টর্নেডো মারেন। তার দলও ম্যাচ জিতেছে ৫২ রানের বিশাল ব্যবধানে।

টি-টোয়েন্টি ফরম্যাটে আপাতত ম্যাচ খেলার রেকর্ডে পোলার্ডের আশপাশে কেউ নেই। তার স্বদেশি ডোয়াইন ব্রাভো রয়েছেন দুই নম্বরে, খেলেছেন ৫৪৩টি ম্যাচ। এছাড়া ৫০০ ম্যাচ খেলতে পারেননি আর কোনো ক্রিকেটার।

তবে ৪০০ ম্যাচ খেলেছেন আরও পাঁচজন ক্রিকেটার। তারা হলেন শোয়েব মালিক (৪৭২), ক্রিস গেইল (৪৬৩), রবি বোপারা (৪২৬), সুনিল নারিন (৪২১) ও আন্দ্রে রাসেল (৪১৪)।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৩৬৭টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮২ ম্যাচ রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নামের পাশে। মুশফিকুর রহিম খেলেছেন ২৪০ ম্যাচ।

উল্লেখ্য, ৬০০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে ১১৭২৩ রান করেছেন পোলার্ড। তিনি ৭৩৮টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ৭৮৩টি ছক্কা। এছাড়া বল হাতে রয়েছে ৩০৯টি উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...