| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোহলির ব্যাটে সেঞ্চুরির আশাই করতে পারে না ভারত’ :আকাশ চোপড়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৯ ১২:২৯:০৮
‘কোহলির ব্যাটে সেঞ্চুরির আশাই করতে পারে না ভারত’ :আকাশ চোপড়া

আকাশ মনে করে কিভাবে ভারত কিছুদিন ধরে টি-টোয়েন্টি খেলছে। আইরিশ বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতকে দল হিসেবে খেলতে দেখা যায়। এটা কোনো নির্দিষ্ট ব্যাটসম্যান নয়, দলের সব ব্যাটসম্যানই সবসময় রান করার চেষ্টা করে। এই পরিকল্পনায় ভারত এশিয়া কাপ খেললে কোহলি চাপমুক্ত থাকবেন বলে মনে করেন আকাশ।

তিনি বলেন, 'দলের পরিকল্পনা কী বা কোহলির মাথায় কী চলছে সেটা আমি জানি না। তবে দর্শক হিসেবে আমার প্রত্যাশা খুবই কম। আমি এই দলে এমন কাউকে দেখি না যে তার সেঞ্চুরির জন্য খেলবে। এটা কোনো ব্যাপার না, সে (কোহলি) ৪০ রান করল নাকি ৭০ রান করল।'

'দলের সেট-আপ যদি যথার্থ হয়, ভারত এখন যে পরিকল্পনায় খেলছে তাতে দল কখনোই কোহলির কাছে ৭০ বা ১০০ বা ফিনিশিং আশা করতে পারে না। আপনি উইকেটে যাবেন এবং নিজের খেলাটা খেলবেন, এটাই যথেষ্ট।'

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি কোহলির। এখন তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মেই।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির পর ৭৮টি আন্তর্জাতিক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়াই হয়নি ভারতের সাবেক এই অধিনায়কের। কিছুদিন আগে ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেছেন কোহলি।

আর কিছুদিন পরই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থেকে এশিয়ার এই মেগা ইভেন্টে ভারতীয় দলে ফিরবেন কোহলি। ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা করবে ভারত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...