| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্তিকের খেলা নিয়ে অদ্ভুদ মন্তব্য করলেন জাদেজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৯ ১২:১২:০৭
টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্তিকের খেলা নিয়ে অদ্ভুদ মন্তব্য করলেন জাদেজা

মহেন্দ্র সিং ধোনির স্টাইল অনুসরণ করে দীনেশ কার্তিককে রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে জুটি করা যেতে পারে। কিন্তু আধুনিক ক্রিকেট বিবেচনায় কার্তিক ভারতীয় দলে জায়গা পাবেন না বলে মনে করেন জাদেজা।

ধারাভাষ্যকার হিসেবে কার্তিক বেশ ভালো, এমন মন্তব্যও করলেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। রবীন্দ্র জাদেজা বা অক্ষর প্যাটেলের পথ তৈরি করতে তিনি কার্তিককে একাদশে খেলার বিপক্ষে। ফর্মে না ফিরলে কোহলিকে বাদ দিতে চান জাদেজাও।

সম্প্রতি এক আলাপচারিচায় তিনি বলেন, 'সে থাকতে পারে, কিন্তু ধারাভাষ্যকার হিসেবে, সে এটায় অনেক ভালো। কিন্ত তাকে আমি দলে রাখবো না। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কীভাবে জাদেজা অথবা অক্ষরকে খেলাবেন। যদি ধোনির মতো করে ভাবেন তাহলে কোহলি, রোহিত কার্তিককে যোগ করতে পারেন। কিন্ত আধুনিক ক্রিকেটে কার্তিককে বাদ দিতেই হবে। এমনকি কোহলিকে রাখা নিয়েও ভাবতে হবে।'

রোহিত-কোহলিরা দলে থাকলে কার্তিকও থাকতে পারে। তবে ভিন্নভাবে আক্রমণ সাজাতে চাইলে কোনোভাবেই ভারতীয় দলে কার্তিকের জায়গা হয় না বলে মনে করেন জাদেজা। তাই তাকে বিশ্বকাপ দলে না রাখার পরামর্শ দিয়েছেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার।

তার ভাষ্য, 'আমি যেভাবে শুনেছি সেভাবে যদি আপনি খেলাতে চান, তাহলে আপনাকে ভিন্নভাবে আক্রমণাত্মক হতে হবে। যদি বিরাট কোহলি ও রোহিত শর্মা দলে আসে। যেকোনো মূল্যে আপনার দীনেশ কার্তিককে লাগবে। সে আপনার ইনসুরেন্স। তারা না থাকলে দীনেশ কার্তিকের কোনো কাজ নেই। এখানে আমি কার্তিককে রাখছি না।'

এশিয়া কাপের দলে জায়গা হয়নি মোহাম্মদ শামির। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোনো সীমিত ওভারের ম্যাচও খেলেননি তিনি। এরপরও শামিকে দলে রাখতে চান জাদেজা। সেই সঙ্গে জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং ও যুবেন্দ্র চাহালকে নিয়ে বোলিং আক্রমণ সাজানোর পক্ষে তিনি।

জাদেজা বলেন, 'আমি শামিকে রাখবো। আমি প্রথমে বোলারদের বেছে নেব। সেখানে শামি থাকবে। বুমরাহ, আর্শদীপ এবং চাহালও থাকবে। এখানে চারটি জায়গা রয়েছে। ব্যাটিংয়ে ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব ও দীপক হুদা থাকবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...