| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ফাইনালে ভারতের হার, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৮ ১০:৫০:২০
ফাইনালে ভারতের হার, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ক্রিকেট ইভেন্টে অংশ নেওয়া ৮টি দলের লড়াইয়ের পর রবিবার বার্মিংহামে ফাইনাল অনুষ্ঠিত হয়। এজবাস্টনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

ব্যাট করতে নেমে ওপেনার বেথ মানের ৪১ বলে করা ৬১ রানের ইনিংসের সঙ্গে মেগ লানিংয়ের ৩৬ (২৬), অ্যাশলে গ্র্যাডনারের ২৫ (১৫) ও বাকি ব্যাটারদের ছোট ছোট ইনিংসে ৮ উইকেটে ১৬১ রান তোলে অজিরা।

ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন রেনুকা সিং ও স্নেহ রানা। ১ উইকেট করে নেন দীপ্তি শর্মা ও রাধা যাদব।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের নেমে দুই ওপেনারের ব্যর্থতায় শুরু হয় ইনিংস। এরপর জেমিমাহ রদ্রিগেজ ৩৩ রান করে ফিরলেও ৪৩ বলে ৬৫ রানের দারুণ একটা ইনিংস খেলেন অধিনায়ক হারমনপ্রিত কৌর।

দলীয় ১২১ রানের মাথায় হারমনপ্রিত বিদায় নিলে বাকি ব্যাটাররা পড়েন অজি বোলারদের তোপে। তাতে ১৯.৩ ওভারে ভারত গুটিয়ে যায় ১৫২ রানে। ৯ রানের জয়ে প্রথমবার কমনওয়েলথ ক্রিকেটে সোনা জিতল অস্ট্রেলিয়া।

অজিদের পক্ষে ৩ উইকেট নেন অ্যাশলে গ্র্যাডনার। মেগান শাট নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন ডার্সি ব্রাউন ও জেস জনাসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...