| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আজ মাঠে নামছে দুই দল দুই লড়াইয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৭ ১২:৪৫:২১
আজ মাঠে নামছে দুই দল দুই লড়াইয়ে

২০০৪ সাল থেকে সমানে সমান লড়তে থাকে দু’দল। ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট ১৫টি সিরিজ খেলে দুদল। যেখানে বাংলাদেশ ৭টি ও জিম্বাবুয়ে ৮টি সিরিজ জিতে।

তবে ২০১৪ সালের পর থেকে বাংলাদেশ একটানা জয় পেতে থাকে জিম্বাবুয়ের বিপক্ষে। এ পর্যন্ত পাঁচটি সিরিজ খেলে একটিও হারেনি বাংলাদেশ।

হারারেতে আজ দুই দল মুখোমুখি হবে দুই রকমের লড়াইয়ে। তিন ওয়ানডের সিরিজে এরই মধ্যে একটি ম্যাচ জিতে এগিয়ে যাওয়া জিম্বাবুয়ের সামনে ৮ বছর পর সিরিজ জয়ের হাতছানি আর বাংলাদেশের লড়াই সিরিজ বাঁচানোর।

গত পাঁচটি সিরিজে মোট ১৭টি ম্যাচ খেলেছে দু’দল। যেখানে একটি ম্যাচও হারেনি বাংলাদেশ।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না দলের অন্যতম দুই খেলোয়াড় লিটন দাস ও মোস্তাফিজুর রহমানকে। দুজনেই আগের ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন একাদশ থেকে। সিরিজ শেষ হয়ে গেছে লিটনের।

বাংলাদেশের যখন সেরা একাদশ নিয়ে না নামতে পারার আক্ষেপ থাকছে, অন্যদিকে দলের বেশ কজন নিয়মিত অধিনায়ক আরভিন অভিজ্ঞ অলরাউন্ডার উইলিয়ামস ছাড়া খেলতে নেমেও ৩০৩ রানের বিশাল লক্ষ্য টপকে জয় তুলে নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে জিম্বাবুয়ে।

প্রথম ম্যাচে বাংলাদেশের হারের অন্যতম কারণ যেখানে বাজে বোলিং আর বাজে ফিল্ডিং। সিরিজ আর মান বাঁচানোর ম্যাচে সেসব ভুল কতটা শোধরাতে পারবে টাইগাররা সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম , তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...