| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চরম উত্তেজনায় শেষ হলো ভারত-ইংল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ, জেনেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৬ ২১:৫০:৫৯
চরম উত্তেজনায় শেষ হলো ভারত-ইংল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ, জেনেনিন ফলাফল

তবে স্নেহ রানা ও পূজা ভাস্ত্রকারের দুর্দান্ত বোলিংয়ে ৪ রানে হেরে মাঠ ছাড়তে হয় ইংলিশদের। শেষ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয়ের জন্য ন্যাট শিভার্সের প্রয়োজন ১৪ রান। কিন্তু প্রথম ৫ বলে ১ উইকেট হারিয়ে মাত্র ৩ রান করতে পারে ইংলিশরা। এরপর ম্যাচ হেরে যায় ইংল্যান্ডের নারীরা।

বার্মিংহামে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান তোলে ভারতীয় নারীরা। কিন্তু ৫ উইকেটে ১৬০ রানে থেমে যায় ইংলিশরা।

ভারত আগে ব্যাটিং করতে নামলে দলটির ওপেনার স্মৃতি মান্দানা ২৩ বলে ফিফটি হাঁকিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। দুই ওপেনার মিলিয়ে ৭ ওভারে ৭০ রানের বেশি তোলার পরে শেফালি ভার্মাকে হারায় ভারত। ১৫ রান করেন শেফালি। এরপর দ্রুত ফিরে যান স্মৃতিও। ৩২ বলে ৮ চার ও ৩ ছয়ে ৬১ রান করেন স্মৃতি।

এছাড়া জেমিমাহ রদ্রিগেজের অপরাজিত ৪৪ রানের সুবাদে বড় সংগ্রহ পায় ভারত। ইংলিশদের পক্ষেফ্রেয়া কেম্প ২২ রানে ২ উইকেট পান। এছাড়াও ক্যাথরিন ব্রান্ট ও অধিনায়ক শিভার পান ১টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতগতিতে রান তুলতে থাকে ইংলিশরা। তবে উইকেটও হারাতে থাকে দলটি। তবুও ইংলিশ অধিনায়ক শিভারের ৪১ রান ও অ্যামি জোন্সের ৩১ রানে জয়ের পথে ছিল ইংল্যান্ড। কিন্তু শেষদিকে স্নেহ রানার বোলিংয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। স্নেহ ২৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

ফাইনালে ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ের জন্য দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নারীরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...