শেষ হলো দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ, দেখেনিন ফলাফল
১৮৩ রানের টার্গেট নিয়ে শুরুটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। ইনিংসের দ্বিতীয় রাউন্ডে ডাক পেয়ে ফিরেন ওপেনার অ্যান্ডি বার্লবির্নি। এরপর তিন নম্বরে ব্যাট করতে এসে লোরকান ট্রাকারকে আঘাত করেন গোল্ডেন ডাক। ফলে ২৭ রানে ২ উইকেট হারায় আইরিশরা।
এরপর হ্যারি টেক্টর পল স্টার্লিং এর সাথে ভালো জুটি গড়েন। স্টার্লিং ১৬ বলে ২৮ রান করে সাজঘরে ফিরে গেলেও টেক্টর ব্যাট একপাশে রাখার চেষ্টা করেন। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বাড়াতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তার ব্যাট থেকে ৩১ বলে আসে ৩৪ রান।
এরপর কুর্তিস ক্যাম্পার ভালো শুরু পেলেও সাজঘরে ফিরেছেন ১৯ রান করে। আর শেষের দিকে ব্যারি ম্যাকার্টি দুর্দান্ত ব্যাটিং করেছেন। দশ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৯ বলে করেছেন ৩২ রান। যা দলের হয়ে এই ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যাক্তিগত সংগ্রহ।
শেষ পর্যন্ত ১৮ ওভার ৫ বল খেলে ১৩৮ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন বল হাতে রীতিমতো আগুন ঝড়িয়েছেন ওয়েন পার্নেল। এই প্রোটিয়া পেসার একাই শিকার করেছেন ৫ উইকেট। আর ডোয়াইন প্রিটোরিয়াস পেয়েছেন ৩ উইকেট।
এর আগে ব্যাটিং করতে নেমে রেজা হেনড্রিকসের ব্যাটে দারুণ শুরু পায় দক্ষিণ আফ্রিকা। এই ওপেনারের ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ৪২ রান। এইডেন মার্করামের ব্যাট থেকে এসেছে ১০ বলে ২৭ রান। আর হেনরিক ক্লালেসেন করেছেন ১৬ বলে ৩৯ রান। তাদের এমন দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
