| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে ২য় ওয়ানডেতে মাঠে নামার আগে টপ অর্ডার খেলোয়াড়কে হারালো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৬ ০৯:৫৪:০১
জিম্বাবুয়ের বিপক্ষে ২য় ওয়ানডেতে মাঠে নামার আগে টপ অর্ডার খেলোয়াড়কে হারালো বাংলাদেশ

এই ডানহাতি ব্যাটসম্যান ব্যাট হাতে টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজ শুরু করেছিলেন। কিন্তু ৮১ রানের ব্যক্তিগত স্কোর করার পর তিনি হঠাৎই ভেঙে পড়েন এবং মাঠে শুয়ে পড়েন। এটাই বর্তমান সিরিজের শেষ।

খেলা শেষে দলের ফিজিও মোজাদ্দেদ সানী এক ভিডিও বার্তায় জানান, স্ক্যান করার পর লিটনের গ্রেড টু পেশিতে স্ট্রেন ধরা পড়ে। সে কারণে অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

‘লিটন ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান। ম্যাচ চলার সময় আমরা তার স্ক্যান করাই। স্ক্যানে তার রিপোর্ট আসে গ্রেড টু মাসল স্ট্রেইন। এই ধরনের চোটের জন্য মোটামুটি তিন থেকে চার সপ্তাহ সময় লেগে যায়। কাজেই এই সিরিজে আমরা লিটনকে পাচ্ছি না।’

এই সময়ের ভেতর লিটন ফিট না হলে অনিশ্চিত হয়ে পড়বে এশিয়া কাপে খেলাও। চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে আসর। এদিন শুধু লিটন দাস নন, চোটে পড়েন মুশফিকুর রহিম ও শরিফুল ইসলাম।

দুজনের চোট নিয়ে ফিজিও মোজাদ্দেদ সানি বলেন, ‘ব্যাট করার সময় মুশফিকও বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান। এটাও বেশি কিছু না। তাকে আমরা পরের ম্যাচে পাব। শরিফুলের চোটের ক্ষেত্রে তাৎক্ষণিক আঘাত থাকার কারণে অবশ বোধ করছিল। আশা করি, আগামীকালের (শনিবার) মধ্যে ভালো খবর দিতে পারব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...