| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

তামিমের অর্ধ শতকে দলীয় ১০০ পার, জুটি ভেঙ্গে গেলো লিটন তামিমের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৫ ১৫:০৯:৩২
তামিমের অর্ধ শতকে দলীয় ১০০ পার, জুটি ভেঙ্গে গেলো লিটন তামিমের

টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে দারুণ শুরু পায় টাইগাররা। তাদের ওপেনিং জুটিতে দলীয় শতক পার করলো টিম বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫.৪ ওভারে ১ উইকেটে ১১৯ রান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা। এর মাধ্যমে চলতি সিরিজে দুই ফরম্যাট মিলিয়ে চার ম্যাচের সবগুলোতেই টস হারের মুখ দেখে টাইগাররা।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ও লিটন। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন।

শুরুর ১০ ওভারে ওপেনিং জুটিতে আসে ৫১ রান। এ ম্যাচে দেখেশুনে খেলে ফিফটির পথেই এগুচ্ছিলেন তামিম ইকবাল। অবশেষে তিনি ৬২ রানে পরাজিত হন। অন্যপ্রান্তে লিটনের সংগ্রহ ৪৪ রান।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ:

রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক), লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা ও মিল্ডন শুম্বা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...