দেখেনিন আজকের ওয়ানডে ম্যাচের বাংলাদেশের চূড়ান্ত একাদশ
হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। দেশের জনপ্রিয় টিভি চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
বর্তমানে ওয়ানডেতে বাংলাদেশ বিশ্বের সেরা দল। ওয়ানডে বিশ্বকাপ ২০১৯ থেকে টাইগাররা নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। এর মধ্যে তারা সাতটি জিতেছে। লাল সবুজ দল ২০১৯ সালে শ্রীলঙ্কা এবং ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ হেরেছিল।
আজ সন্ধ্যায় বাংলাদেশ যখন তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলবে, তখন তারা জয়ের সংখ্যা ২০-তে নিয়ে যাওয়ার লক্ষ্য রাখবে। জিম্বাবুয়ের বিপক্ষে মোট ৭৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫০টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৮ টিতে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটি নেওয়া মুশফিকুর রহিম এই ম্যাচ দিয়ে আবারও খেলায় ফিরবেন। সকালের সুবিধা কাজে লাগানোর কথা ভাবলে বাংলাদেশ খেলাতে পারে তিন পেসার। এর আগে গায়ানায় উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এক পেসার নিয়েও নেমেছিল। হারারেতে এমন হওয়ার সম্ভাবনা নেই। একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ-শরিফুল ইসলাম। স্পিনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজ-তাইজুল ইসলামকে।
বাংলাদেশ এক সাকিব আল হাসান ছাড়া শক্তিশালী দল নিয়ে নামলেও জিম্বাবুয়ে পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনকেই। সঙ্গে নেই শেন উইলিয়ামসও। নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা। ওয়ানডেতেও তাদের তুরুপের তাস হতে পারেন সিকান্দার রাজা। এছাড়া শেষ ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করা রায়ান বার্লতো আছেনই!
কিন্তু বাংলাদেশের জয়ের ধারাকে কি আটকাতে পারবে টি-২০ সিরিজ জয় করা জিম্বাবুয়ে? প্রশ্নটি অবশ্যই তাড়া করবে বাংলাদেশি ভক্তদের। অন্য যেকোনো সময়ের চেয়ে এখন বেশি সংঘবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞ এক দল জিম্বাবুয়ে।
প্রথম ওয়ানডের প্রস্তুতি নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, দুই দলের শক্তির বিচারে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- আজকের স্বর্ণের দাম: ২২, ২১ ও ১৮ ক্যারেটে কত
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- Redmi 17C 5G লঞ্চ, থাকছে ৬.৯ ইঞ্চির ১২০Hz ডিসপ্লে ও ৬,০০০mAh ব্যাটারি
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- মোটরসাইকেল প্রেমীদের বড় সুখবর!
- লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- ৫ ও ৫ বছরে উচ্চতর গ্রেডের সুপারিশ বহালের দাবি
- পে-স্কেলে সুখবর, সেপ্টেম্বরেই আসছে গেজেট!
- নবম পে-স্কেলের গেজেট কবে, অক্টোবরেই নতুন বেতন
- Poco F9 Ultra-তে থাকছে Snapdragon 8 Elite Gen 5, নিশ্চিত করল Poco
