| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

টান টান উত্তেজনায় শেষ হল ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ৩০ ১০:৫৯:৫৫
টান টান উত্তেজনায় শেষ হল ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, জেনে নিন ফলাফল

রোহিত, ঋষভ পান্ট, রবিচন্দ্রন অশ্বিন, দিনেশ কার্তিক সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ওয়ানডে সিরিজে বিশ্রাম নিয়ে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে সিরিজে এগিয়ে গেল ভারত।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৬৪, কার্তিকের ৪১ ও সূর্যকুমার যাদবের ২৪ রানে ভর করে ৬ উইকেটে ১৯০ রান তোলে সফরকারীরা। এদিন রানের খাতা খুলতে পারেননি শ্রেয়াস আইয়ার। দ্রুত সাজঘরে ফিরেন পন্থ ও হার্ডিক পান্ডিয়া।

ক্যারিবীয়ান বোলারদের মধ্যে আলজারি জোসেফ ২টি এবং ওবে ম্যাকয়, জেসন হোল্ডার, আকিল হোসেন ও কিমো পল নেন একটি করে উইকেট।

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। দলের হাল ধরতে পারেননি কাইল মায়ার্স, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল বা সিমরান হেটমায়াররা। ৮ উইকেটে ১২২ রানেই থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস।

ভারতীয় বোলারদের মধ্যে আর্শদ্বীপ সিং, রবিচন্দ্র অশ্বিন, রবি বিষ্ণয় নেন দুটি করে এবং ভুবনেশ্বর কুমার ও রবিন্দ্র জাদেজা নেন একটি করে উইকেট। ১৯ বলে দুই ছক্কা ও চারটি চারে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন কার্তিক। আগামী সোমবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...