| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভিন্ন পরিকল্পনায় নতুন বাংলাদেশ দেখানোর পালা সোহান-লিটনদের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ৩০ ১০:০৬:১৬
ভিন্ন পরিকল্পনায় নতুন বাংলাদেশ দেখানোর পালা সোহান-লিটনদের

বাংলাদেশ কেন টি-টোয়েন্টি খেলতে পারছে না, এ প্রশ্নের কোনো সমাধান মেলে না। অভিজ্ঞ দলের পাশাপাশি একদল তরুণ ক্রিকেটারকে সুযোগ দিলেও কাঙ্খিত সাফল্য পায়নি দলটি।

এবার উল্টো কাজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি দলের একজন সিনিয়র সদস্যকেও রাখা হয়নি। নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে শুধু নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়নি, দলের বাইরে রাখা হয়েছে। দলে নেই মুশফিকুর রহিম, সাকিব আল হাসান। তামিম ইকবালও অবসরে।

জিম্বাবুয়েতে কাজী নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে তরুণ একটি দল পাঠানো হয়েছে। যদিও তারা গত কয়েক বছর ধরে খেলছে। পারভেজ হোসেন ইমনের নতুন ক্যাবল। তবে এই দল নির্ভয়ে ক্রিকেট খেলবে বলে আত্মবিশ্বাসী অধিনায়ক সোহান।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুক্রবার সোহান বলেছেন, ‘আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি স্মার্ট এবং সেন্সিবল থাকি, তাহলে ওভার বাউন্ডারি না হলেও বাউন্ডারি মারতে পারব। এখানে একটা সুযোগ বা আমাদের চাওয়া- নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্য দলগুলো কী করছে, অবশ্যই আমরা খুব বেশি চিন্তিত না। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই।’

দলে দুই-তিন জন সিনিয়র ক্রিকেটার না থাকলেও যারা আছেন তাদেরও অনেকে খেলে ফেলেছেন ৩০টি ম্যাচের অধিক। তাই একেবারেই তরুণ দল ভাববার সুযোগও যে নেই মনে করিয়ে দিলেন সোহান।

‘আমাদের অনভিজ্ঞ দল বলতে পারেন না। তরুণ দল বলতে পারেন, শিখতে আসি নাই। চ্যালেঞ্জ থাকবে, জেতার জন্যই এসেছি। বেশিরভাগ ছেলেই ৬-৭ বছর ধরে খেলছে, ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। দল নিয়ে খুশি। চ্যালেঞ্জের মুখোমুখি হবো, তবে সেটির জন্য প্রস্তুত আছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...