| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ: মাঠে গড়ানোর আগেই চরম বিপদে পড়তে যাচ্ছে বিপিএল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৯ ১১:৪৭:০৯
ব্রেকিং নিউজ: মাঠে গড়ানোর আগেই চরম বিপদে পড়তে যাচ্ছে বিপিএল

আইপিএল-এর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ হবে বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। খেলোয়াড়দের পারিশ্রমিকের দিক থেকে আইপিএল ছাড়া বিশ্বের অন্য সব লিগকে ছাড়িয়ে গেছে এই নতুন প্রতিযোগিতা।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ সেরা খেলোয়াড়দের প্রায় ৪৫০,০০০ মার্কিন ডলার বা ৪ কোটি ২৬ লাখ রুপি দিতে চলেছে।

আমিরাতের লিগের চেয়ে বেশি পারিশ্রমিক পান কেবল আইপিএলের শীর্ষ খেলোয়াড়েরা। আইপিএলে যেখানে সর্বোচ্চ ১৮-১৯ কোটি রুপি পারিশ্রমিক পান ভারতের প্রথম সারির ক্রিকেটাররা। এছাড়াও বিদেশী ক্রিকেটাররা পেয়ে থাকেন ১৪-১৬ কোটি রুপি।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম শ্রেণির ক্রিকেটাররা প্রতি মৌসুমে পারিশ্রমিক বাবদ দুই লাখ মার্কিন ডলার বা দুই কোটি টাকার কাছাকাছি পেয়ে থাকেন। এছাড়া বিগ ব্যাশে সর্বোচ্চ ২ লাখ ৩৮ হাজার এবং ‘দ্য হান্ড্রেড’ লিগে ১ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার আয় করতে পারেন খেলোয়াড়রা। অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পারিশ্রমিক ১ লাখ মার্কিন ডলার।

আগামী ৬ জানুয়ারি থেকে ৬টি দল নিয়ে শুরু হবার কথা রয়েছে আমিরাত টি-টোয়েন্টি লিগ। প্রতিটি দলে ১৮ জন খেলোয়াড়ের ১২ জন টেস্ট খেলুড়ে দেশের, ৩ জন আমিরাতের আর দুজন আইসিসি’র সহযোগী দেশগুলোর এবং একজন সংযুক্ত আরব আমিরাত অ-২৩ দলের। একই সময় মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...