| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

জানলে অবাক হবেন, প্রেমে পড়লে যেসব পরিবর্তন লক্ষ্যনীয় হয়ে উঠে

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৮ ১২:১৭:২৯
জানলে অবাক হবেন, প্রেমে পড়লে যেসব পরিবর্তন লক্ষ্যনীয় হয়ে উঠে

ঘুমানোর জন্য তাড়াতাড়ি প্রস্তুত হতে পারে না শরীর:

বিজ্ঞানীরা জানাচ্ছেন, রাতে ঘুমাতে গেলেই মনের মধ্যে লুকিয়ে থাকা প্রিয় মানুষটি ভাবনাজুড়ে থাকে। তাকে নিয়ে ভাবতে ভাবতেই কেটে যায় অনেক সময়। ফলে ঘুমানোর জন্য প্রস্তুত হতে পারে না শরীর। যার কারণে ঘুমাতে দেরি হয়ে যায়। এক সমীক্ষায় দেখা গেছে যে, প্রেমে পড়লে অন্তত পক্ষে এক ঘণ্টা রাতের ঘুম কমে যায়। জার্নাল অফ অ্যাডোলেসেন্ট হেলথে প্রকাশিত হয়েছিল গবেষণাটি।

অন্যমনষ্ক হওয়ার প্রবণতা বাড়ে:

প্রেমে পড়লে মানুষ কিছুটা ভুলোমনা ও অন্যমনষ্ক হয়ে যায়। এই পরিবর্তন দেখা দেয় অক্সিটসিন হরমোনের প্রভাবে। প্রেমে পড়লে মস্তিষ্কে প্রচুর পরিমাণে অক্সিটসিন হরমোন উৎপন্ন হয়, যা স্মৃতিশক্তি কিছুটা কমিয়ে দিতে থাকে।

খাবারের ‘স্বাদ’ বেড়ে যায়:

আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় এমন তথ্য দেয়া হয়েছে যে, প্রেমে পড়লে খাবারের স্বাদও বেশি লাগে।

মস্তিষ্কের কার্যকলাপ পরিবর্তিত হয়ে যায়:

প্রেমে পড়ার বিষয়টি নাকি মস্তিষ্কের ১২টি স্থানে গিয়ে আঘাত করে থাকে। এ কারণে প্রেমে পড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকলাপ পরিবর্তিত হয়। প্রেমে পড়লে মস্তিষ্ক সব সময়ে যেভাবে চিন্তা করেছে, সেভাবে চিন্তা করতে পারবে না।

শরীরের ব্যথা কমে যায়:

ভালোবাসা মস্তিষ্কের নিউরাল রিসেপটরের কার্যকারিতা বাড়িয়ে ব্যাথার অনুভূতি কমিয়ে দেয়।

হৃৎপিণ্ডের গতি পরিবর্তিত হয়ে যায়:

প্রেমে পড়লে শরীরে হরমোনের পরিবর্তন হয়। আর হরমোনের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে রক্তচাপও কমে যায়। সেই সঙ্গে কমে যায় হৃৎপিণ্ডের গতিও। বিশেষ করে ভালোবাসার প্রিয় মানুষটির আশেপাশে থাকলে এই পরিবর্তনটা বেশি ঘটে থাকে।

প্রেমে পড়ার পরে অনেক কিছু আবেগ দিয়ে বিচার করতে থাকে মানুষ, যৌক্তিকতা কমে আসে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...