ফাইনাল পর্যায় পয়েন্ট টেবিলের শীর্ষে নেপাল, দেখেনিন বাংলাদেশের অবস্থান
২৭ জুলাই, বুধবার ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়েছে নেপাল। হিমালয় দেশটি প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-০ গোলে হারিয়েছে।
এই টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপাল দুটি করে ম্যাচ জিতে ৬ পয়েন্ট করেছে। তবে নেপাল ফুটবল দল গোলগড়ে বাংলাদেশকে টপকে টেবিলের এক নম্বরে এসেছে। এই জয়ে বাংলাদেশের মতো নেপালেরও ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হলো।
পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ও নেপালের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে অনেক কিছু। ২ আগস্ট মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। তার আগে বাংলাদেশ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে এবং নেপাল খেলবে ভারতের বিপক্ষে।
