| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হঠাৎ-ই নেইমারকে নিয়ে আজব এক মন্তব্য করলেন কাকা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৭ ১১:২৮:০২
হঠাৎ-ই নেইমারকে নিয়ে আজব এক মন্তব্য করলেন কাকা

নেইমার জুনিয়র বেশ কয়েক বছর ধরেই ব্রাজিলের আশার প্রতীক। ব্রাজিল তাদের হাতে ২০১৩ সালে কনফেডারেশন কাপ এবং ২০১৬ সালের অলিম্পিক গেমস জিতেছিল। এছাড়াও, কোপা আমেরিকা ২০১৯ জিততে নেইমারের অবদান অনেক।

তাই অনুজকে নিয়ে কাকার কোনো সন্দেহ নেই। এবার দলে রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, আন্তোনিওর মতো তরুণরা থাকায় নেইমার আরও ভালো করবে বলে আশাবাদী কাকা। ফিফা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি খোলামেলাভাবে নেইমারের প্রশংসা করেছেন।

কাকা বলেছেন, ‘(ব্রাজিলের) বর্তমান প্রজন্মটা সফল প্রজন্ম। এরই মধ্যে অলিম্পিক জিতেছে। তারা বেশ ভালোভাবেই এগোচ্ছে যা বিশ্বকাপের জন্য আদর্শ। আমি রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্টনিওর কথাই যদি বলি, তারা নিজ নিজ ক্লাবের হয়ে দারুণ ফর্মে রয়েছে এবং জাতীয় দলেও এর প্রতিফলন ঘটাচ্ছে।’

নেইমারের প্রসঙ্গ টেনে তিনি আরও যোগ করেন, ‘নেইমার... নেইমারের ব্যাপারে কিছু বলারই প্রয়োজন নেই। আমার মতে, দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য অন্যরা থাকায় এখন নেইমারের জন্য ভালো করার সুযোগ অনেক বেড়েছে। শেষ ম্যাচগুলোতে আমরা দেখেছি, ব্রাজিল এখন আর নেইমারের একার ওপর নির্ভরশীল নয়।’

‘যা তার জন্য বেশ উপকারী। কারণ এখন সে শান্ত থেকে গোছানোভাবে নিজের খেলা এগিয়ে নিতে পারবে। সবাই যা চায়, সে সেটি করে দেখাতে পারবে। সে একজন ফল নির্ধারণী খেলোয়াড়। যখন খুশি ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তো আমার মতে, এটি (তরুণদের উপস্থিতি) খুব সাহায্য করবে।’

এসময় দলের হেড কোচ তিতেকে নিয়েও ইতিবাচক আশা প্রকাশ করেন কাকা। তার মতে, গত ছয় বছর ধরে ভালো একটা দল দাঁড় করাতে পেরেছেন তিতে। যা আসন্ন বিশ্বকাপে ব্রাজিলকে এগিয়ে যেতে সাহায্য করবে। এছাড়া ২০১৮ বিশ্বকাপে ব্যর্থতার পরেও তিতেকে বহিষ্কার না করায় খুশি হয়েছেন কাকা।

তিনি বলেন, ‘২০১৮ বিশ্বকাপের পর তিতের অধীনে আমি মনে করি, বেশ ভালো হচ্ছে সবকিছু। ব্রাজিলে সাধারণত একজন কোচ একটি বিশ্বকাপ পর্যন্তই সময় পায়। তিতেকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। বিশ্বকাপের দুই বছর আগে সে দায়িত্ব নিয়েছে।’

‘আর যেমনটা দেখা যায়, বিশ্বকাপে ভালো ফল না এলে কোচকে বিদায় বলে দেওয়া হয়। তিতের বেলায় সেটি হয়নি। যা আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। তো আমরা এখন ছয় বছরের চক্রের কথা বলছি। তিতে এখন ভিন্ন পরিকল্পনা ভিন্ন দল নিয়ে এগোতে পারবে। অনেক খেলোয়াড়কে সে নিজেই বেড়ে উঠতে দেখেছে। তো এসব প্রক্রিয়া মিলে ব্রাজিলের জন্য ভালো হয়েছে।’

‘পরিসংখ্যানও এ কথাই জানায়। চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করা। সব টুর্নামেন্টে শিরোপার দাবিদার হিসেবে যাওয়া, যদিও সবশেষ কোপা আমেরিকা জিততে পারেনি। তবে ফাইনাল খেলেছে। এছাড়া পেরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, আগেও একবার জিতেছে। তো এই পরিসংখ্যান আসলে এ বার্তাই দেয় যে, এর পেছনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পদক্ষেপ ছিল।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...