| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ: আর্জেন্টিনা ব্যর্থ, এবারও শিরোপার দ্বারপ্রান্তে ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৭ ১০:০৪:৪৯
ব্রেকিং নিউজ: আর্জেন্টিনা ব্যর্থ, এবারও শিরোপার দ্বারপ্রান্তে ব্রাজিল

ব্রাজিলের মহিলা ফুটবল দল শুরু থেকেই কোপা সাফল্য পেয়েছে। ব্রাজিল ১৯৯১ সাল থেকে মহিলাদের কোপা আমেরিকার ফাইনাল খেলেছে। তারা ২০০৬ ব্যতীত প্রতিবারই শিরোপা জিতেছে। সেই বছর ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে হেরেছিল।

এবার শিরোপার দ্বারপ্রান্তে ব্রাজিল। টুর্নামেন্টে একটিও গোল না হারানোর পর আরেকটি জয় দরকার ব্রাজিলের। সেটিও টুর্নামেন্টের স্বাগতিক দল কলম্বিয়ার বিপক্ষে। কলম্বিয়ার এস্তাদিও সেন্টেনারিওতে প্রথমার্ধের মাত্র ২৮ মিনিটে প্যারাগুয়ের জালে দুবার বল জড়ায় ব্রাজিল। শেষ পর্যন্ত, দুটি গোলের জন্য চূড়ান্ত বাঁশি বাজে।

ম্যাচে পুরো ৯০ মিনিট দাপুটে ফুটবল খেলেছে ব্রাজিল। শক্তিমত্তায় ঢের পিছিয়ে থাকা প্যারাগুয়ে ব্রাজিলের ক্ষুরধার আক্রমণভাগের গোল উৎসবই শুধু রুখতে পেরেছে। তবে ৯০ মিনিটে নিজেদের ম্যাচে ফেরার ন্যূনতম সম্ভাবনাও জাগাতে পারেনি।

ম্যাচের ১৬ মিনিটেই বিয়াত্রিজ জানেরাত্তোর অ্যাসিস্টে ব্রাজিলকে এগিয়ে দেন মিডফিল্ডার আরি বোর্হেস। ২৮ মিনিটে বিয়াত্রিজ নিজেই প্যারাগুয়ের জালে বল জড়িয়ে ব্যবধান বাড়ান। প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের গোলমুখে আরো বেশকিছু আক্রমণ করেছেন। তবে ফিনিশিং ব্যর্থতা এবং প্যারাগুয়ের গোলরক্ষকের দৃঢ়তায় আর লক্ষ্যভেদ করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

২০১৮ সালে স্বাগতিক চিলিকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। এবার তাদের সামনে আরেকটি সুযোগ স্বাগতিকদের হারিয়ে টুর্নামেন্টের অষ্টম শিরোপা ঘরে তোলা।

আগামী ৩১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় এস্তাদিও আলফনসো লোপেজে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল এবং প্রথমবারের মতো ফাইনালে খেলা কলম্বিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...