| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

খেলায় মনোসংযোগ ও পর্যাপ্ত এনার্জি বাড়াতে এক বিশেষ কাজের পরামর্শ দিলেন দ্রাবিড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৬ ১৫:৫৮:৩২
খেলায় মনোসংযোগ ও পর্যাপ্ত এনার্জি বাড়াতে এক বিশেষ কাজের পরামর্শ দিলেন দ্রাবিড়

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তিনি তার খেলার জীবনে বীরেন্দ্র শেবাগ বা শচীন টেন্ডুলকারের মতো খেলতে পারেননি। যাইহোক, তিনি চাপের সাথে লড়াই করেছেন এবং নিজের খেলার উপায় নিয়ে এসেছেন। যা তাকে একটি বিশেষ স্থানে নিয়ে এসেছে।

এ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘আমি কখনই বীরেন্দর শেবাগের মতো হতে পারতাম না। খেলার বাইরে ব্যক্তিত্বের জন্য ওর কাছে সুইচ অফ করাটা খুব সহজ ছিল। আমি কখনই সেই স্তরে পৌঁছতে পারতাম না। কিন্তু হঠাৎই আমি বুঝতে পারি এটা ভালো সঙ্কেত নয় আমার জন্য। আমি বুঝতে পারছিলাম আমাকে একটা রাস্তা বের করতে হবে খেলার পর সেই চিন্তা থেকে বের হয়ে আসার জন্য, এটা নিজেকেই করতে হবে।'

মানসিক শক্তিকে জিম ও অনুশীলনের মতোই গুরুত্বপূর্ণ মনে করেন দ্রাবিড়। সারাক্ষণ খেলা নিয়ে চিন্তা করাটাও অনেক সময় ক্রিকেটারদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা ভারতের এই প্রধান কোচ। এ কারণেই খেলার বাইরে মানসিক প্রশান্তি দরকার।

দ্রাবিড়ের মতে, 'জিমে অতিরিক্ত সময় কাটানো বা অনুশীলনের মতোই এটা জরুরি। এই সব কিছু করেও মানসিক ভাবে যদি সব সময়ে খেলার চিন্তা থেকে দূরে না থাকতে পারি, তা হলে খেলার জন্য পর্যাপ্ত এনার্জি পাওয়া যাবে না। এই বিষয়টি যখন বুঝতে পারি তখন সুইচ অফ করার চেষ্টা করি এবং সেটা আমাকে অনেকটা সাহায্য করে।'

নিজের ক্যারিয়ার নিয়ে দ্রাবিড়ের ভাষ্য, ‘আমার ক্যারিয়ার যত এগিয়েছে, আমি বুঝতে পেরেছি, আমি কখনই শেবাগ বা শচীনের মতো দ্রুত রান করতে পারব না। আমার সব সময় ধৈর্যের প্রয়োজন ছিল। আমি আমার এবং বোলারের মধ্যে প্রতিযোগিতা পছন্দ করতাম। আমি দেখেছি এটি আমাকে একটু বেশি ফোকাস করতে সাহায্য করেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...