| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

চূড়ান্ত হল এসএসসি’র রুটিন, পরীক্ষা শেষ হবে খুবই স্বল্প সময়ে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৬ ১৩:২৬:৫৯
চূড়ান্ত হল এসএসসি’র রুটিন, পরীক্ষা শেষ হবে খুবই স্বল্প সময়ে

বোর্ড কর্মকর্তারা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবধান কমিয়ে স্বল্প সময়ে পরীক্ষা শেষ করতে এ সময়সূচি তৈরি করা হয়েছে। এখন মন্ত্রণালয় অনুমোদন দিলেই চূড়ান্ত হবে।

সাধারণত ফেব্রুয়ারির শুরুর দিকে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হতো। তবে এ বছর করোনার কারণে প্রথম দফা এবং বন্যার কারণে দ্বিতীয় দফা এই দুই পাবলিক পরীক্ষা পিছিয়ে যায়। গত ১৯ জুন থেকে এসএসসি শুরু হওয়ার কথা ছিল।

এসএসসি পরীক্ষা মধ্য সেপ্টেম্বরে এবং এইএসসি পরীক্ষা নভেম্বরের শুরুতে নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ১৭ জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আগস্টের মাঝামাঝি একটা বড় বন্যার আশঙ্কা রয়েছে। দক্ষিণাঞ্চলে বন্যার একটা শঙ্কা দেখা দিয়েছে। সে কারণে আমরা আগস্ট বাদ দিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু করতে যাচ্ছি।

শিক্ষামন্ত্রী বলেন, দুই মাস পিছিয়ে যাওয়ায় পরীক্ষার সময়সূচিতে গ্যাপ কমানোর ক্ষেত্রে পরিবর্তন আসবে। যতটুকু কম সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া যায় আমরা সেই চেষ্টা করবো। তবে শিক্ষার্থীদের যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবো। পরীক্ষার সিলেবাসের কোনো পরিবর্তন আসছে কিনা- প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ১৯ জুন যেভাবে হওয়ার কথা ছিল সেই সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...