শ্রীলঙ্কা তিনশো ছাড়ালো, আক্ষেপ ম্যাথিউস-চান্দিমালের
২০ রানে সেঞ্চুরি মিস করতে হয়েছে। এদিকে শততম টেস্টে ৮ রানে হাফ সেঞ্চুরি করার সুযোগ হাতছাড়া করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দু’জনের আক্ষেপের দিনে ৬ উইকেটে ৩১৫ রান করেছে শ্রীলঙ্কা।
গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জয়ের সূচনা করার পর ওশাদা ফার্নান্দো এবং দিমুথ করুনাতনে দুর্দান্ত শুরু করেছিলেন। ইনিংসের ১৭তম ওভারে নোমান আলীর উইকেটের মাধ্যমে ফার্নান্দো তার টেস্ট ক্যারিয়ারে ১০০০ রান পূর্ণ করেন। দিনের শুরু থেকেই জোরালো ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটসম্যান অর্ধশতকের অল্প অল্প করেই আউট হন। মোহাম্মদ নওয়াজকে লং-অনে ছক্কা মেরে ৬৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ফার্নান্দো।
পরের বলেই কাট ডিফেন্স করতে গিয়ে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দেন তিনি। ৫০ রান করা ফার্নান্দো ফিরলে ভাঙে করুনারত্নের সঙ্গে ৯২ রানের জুটি। ফার্নান্দোর ফেরার একটু পরই আউট হয়েছেন কুশল মেন্ডিস। করুনারত্নে স্ট্রেইট ড্রাইভ করা বল আঘা সালমানের হাতে লেগে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙে। তাতে দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়ে ৩ রানে ফেরেন মেন্ডিস।
ফার্নান্দো হাফ সেঞ্চুরি পেলেও আরেক ওপেনার করুনাত্নে ফিরেছেন আক্ষেপ নিয়ে। ইয়াসির শাহর অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে নাসিম শাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৪০ রান করা লঙ্কান অধিনায়ক। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন চান্দিমাল ও ম্যাথিউস। দারুণ ব্যাটিংয়ে চা বিরতি পার করেন তারা দুজনে।
চা বিরতি থেকে ফিরেই উইকেট হারায় শ্রীলঙ্কা। নোমানের টার্ন করা বলে এজ হয়ে ক্যাচ আউট হন ম্যাথিউস। শ্রীলঙ্কার হয়ে শততম টেস্ট খেলা ম্যাথিউস সাজঘরে ফিরেছেন ১০৬ বলে ৪২ রান করে। ম্যাথিউস ফেরার পর ক্যারিয়ারের ২৪তম টেস্ট হাফ সেঞ্চুরি তুলে নেন চান্দিমাল। ডানহাতি এই ব্যাটারের সঙ্গে ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেনি ধনাঞ্জয়া ডি সিলভা। এদিকে সেঞ্চুরির পথে হাঁটলেও শেষ পর্যন্ত নওয়াজকে উইকেট নিয়ে আসেন চান্দিমাল।
বাঁহাতি এই স্পিনারের অফ স্টাম্পের বাইরের বল সামনে এসে খেলতে গিয়ে শর্ট থার্ডম্যানে ধরা পড়েন ১৩৭ বলে ৮০ রানে ফেরেন ডানহাতি এই ব্যাটার। শেষ বিকেলে আরও এক উইকেট হারায় শ্রীলঙ্কা। নাসিমের বলে বোল্ড হয়ে ৩৩ রানে ফিরেছেন ধনাঞ্জয়া। একই ওভারে আরও এক উইকেট পেতে পারতো পাকিস্তান। নাসিমের বলে নিরোশান ডিকওয়েলার ক্যাচ ছাড়েন বাবর আজম। জীবন পাওয়া ডিকওয়েলা অপরাজিত রয়েছেন ৪২ রানে। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নিয়েছেন নওয়াজ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
