| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চরম উত্তেজনায় শেষ হল ভারত-ওয়েস্ট ইন্ডিজের শ্বাসরুদ্ধকর ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৩ ০৯:৩০:১০
চরম উত্তেজনায় শেষ হল ভারত-ওয়েস্ট ইন্ডিজের শ্বাসরুদ্ধকর ম্যাচ, দেখেনিন ফলাফল

পোর্ট অফ স্পেনে প্রথম ওয়ানডেতে ভারতের কাছে মাত্র ৩ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ভারতের শিখর ধাওয়ান তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন।

মোহাম্মদ সিরাজের করা শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৫ রান। হাতে ৪ উইকেট। শেষ বলে টাইয়ের জন্য দরকার পড়ে ৪, জিততে হলে ছক্কা। সিরাজ দারুণ এক ইয়র্কার দিলে রোমারিও শেফার্ড পায়ে লাগিয়ে নিতে পারেন বাই থেকে মাত্র এক রান।

টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। অধিনায়ক শিখর ধাওয়ান একটুর জন্য সেঞ্চুরি পাননি, ৯৯ বলে ১০ বাউন্ডারি আর ৩ ছক্কায় করেন ৯৭ রান।

এছাড়া শুভমান গিল ৫৩ বলে ৬৪, শ্রেয়াস আয়ার ৫৭ বলে ৫৪, দীপক হুদা করেন ৩২ বলে ২৭ রান।

ক্যারিবীয়দের পক্ষে দুটি করে উইকেট নেন আলজেরি জোসেফ আর গোদাকেশ মোতি।

জবাবে শুরুতেই শাই হোপকে হারালেও কাইল মায়ার্স আর শামারাও ব্রুকসের ১১৭ রানের জুটিতে রান তাড়ায় ভালোভাবেই এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রুকস ৬১ বলে ৪৬, মায়ার্স ৬৮ বলে ৭৫ করে আউট হন। চার নম্বরে নামা ব্রেন্ডন কিংও করেন ৫৪ রান।

শেষদিকে ম্যাচ জমিয়ে তুলেন আকিল হোসেন আর রোমারিও শেফার্ড। তবে ৩৩ বলে তাদের ৫৩ রানের ঝড়ো জুটিটি বিফলে গেছে। আকিল ৩২ বলে ৩২ আর শেফার্ড ২৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।

ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর আর ইয়ুজবেন্দ্র চাহাল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...