| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

মাহমুদুল্লাহ সমাপ্তি, পরবর্তীতে ফিনিশিংএ হাল ধরবেন যে ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২২ ২০:৪১:৩৭
মাহমুদুল্লাহ সমাপ্তি, পরবর্তীতে ফিনিশিংএ হাল ধরবেন যে ক্রিকেটার

টাইগারদের ফিনিশিং পজিশনের দায়িত্ব প্রায় এক যুগ ধরে রিয়াদ সামলেছেন। তবে এখন তিনি আরেকটু উপরে মিডেল অর্ডারে ব্যাট করেন। আর আগের মত ধার ও নেই রিয়াদের ব্যাটে। ফিনিশারের দায়িত্বটা আপাতত নুরুল হাসান সোহান এর কাঁধে। তবে বিশ্বকাপ পরিকল্পনা তো নিশ্চয়ই একজনকে দিয়ে হয় না।

টিম ম্যানেজমেন্টের বিকল্প ফিনিশারের কথাও তো চিন্তা করতে হবে। এছাড়া অধিকাংশ দলেই শেষের দিকে দ্রুত রান তোলার জন্য দুজন বিশেষজ্ঞ ফিনিশার রাখা হয়। ফিনিশিংয়ে টাইগারদের সেরা বিকল্প বোধ হয় শামীম পাটোয়ারী। একটি খারাপ বিশ্বকাপ এবং কয়েকটি বাজে ম্যাচ এর প্রেক্ষিতেই বাদ দেওয়া হয় শামীমকে।

পরবর্তীতে এই তরুণ ক্রিকেটারকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার প্রয়োজনবোধক করেননি নির্বাচকেরা। অথচ দিনের পর দিন ব্যর্থ হওয়ার পরও লিটন দাসকে সুযোগ দেওয়ায় আজ সেই লিটন টাইগারদের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। টি-টোয়েন্টি ব্যাটিংয়ের সবচেয়ে কঠিন পজিশন বোধহয় ফিনিশিং। তাহলে এই পজিশনে আরো একটু বেশি সুযোগ পেতেই পারতেন শামীম।

তবে দেশে ফিনিশারদের যে অভাব নির্বাচকদের আবার শামীম এর কাছেই ফিরে যেতে হবে। "এ" দলের হয়ে ভালো পারফর্ম করতে পারলেই জাতীয় দলে আসার গ্রিন সিগন্যাল পেয়ে যেতে পারেন এই তরুণ ক্রিকেটার। সে ক্ষেত্রে শামীমকে নিয়েই হয়তো ফিনিশিং পজিশনের শূন্যতা পূরণের চেষ্টায় থাকবে ম্যানেজমেন্ট।

একটি আদর্শ ফিনিশারের সব গুণই আছে শামীমের। পাওয়ার হিটিং অর্থাৎ গায়ের জোরে ব্যাটিংয়ে বিশেষ পারদর্শিতা রয়েছে শামীমের। হাতে আছে বৈচিত্র্যপূর্ণ যথেষ্ট ক্রিকেটীয় শটস। সমস্যা শুধুই ধারাবাহিকতার। বিশ্বকাপের আগে ম্যানেজমেন্টকে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলেই হয়তো অস্ট্রেলিয়ার টিকিট কাটবেন শামীম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...