| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জেনেনিন, হাঁচি দেওয়ার পর এই ছোট্ট দোয়া পড়তে হয়

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ১৮:২২:১৯
জেনেনিন, হাঁচি দেওয়ার পর এই ছোট্ট দোয়া পড়তে হয়

ইমিউন সিস্টেমে হাঁচি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এর মাধ্যমে মানুষের শরীর থেকে বিভিন্ন জীবাণু বের হয়ে যায়। প্রতিটি বা দুটি হাঁচি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়া।

হাঁচি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ বলা সুন্নত। আর কেউ হাঁচি দিলে এবং আলহামদুলিল্লাহ পাঠ করলে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলাও সুন্নত। হাঁচির সময় আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা একজন মুসলমানের হক ও ওয়াজিব। একে একে বিভিন্ন হাদীসে বলা হয়েছে।

আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.)-এর সামনে দুজন লোক হাঁচি দিল। তিনি তাদের একজনের হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বললেন; কিন্তু অন্যজনের জবাব দিলেন না। তিনি যার হাঁচির জবাব দেননি সে প্রশ্ন করল, হে আল্লাহর রাসুল (সা.), আপনি তার হাঁচির জবাব দিলেন, কিন্তু আমার হাঁচির জবাব দেননি। রাসুলুল্লাহ (সা.) বললেন, সে তো (আলহামদুলিল্লাহ বলে) আল্লাহর শুকরিয়া আদায় করেছে; কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ বলোনি। (তিরমিজি, হাদিস : ২৭৪২)

সুতরাং হাঁচিদাতা নিজে প্রথমে আলহামদুলিল্লাহ পড়বেন।

সালামাহ ইবনুল আকওয়া (রা.) সূত্রে বর্ণিত, এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে বসে হাঁচি দিলে তিনি ইয়ারহামুকাল্লাহ বললেন। লোকটি আবার হাঁচি দিলে রাসুল (সা.) বললেন, লোকটির ঠাণ্ডা লেগেছে। (আবু দাউদ, হাদিস : ৫০৩৭)

তাই ঘন ঘন হাঁচি এলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...