| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আমি কোহলির অধিনায়কত্বে খেললে ভারত তিনটি বিশ্বকাপ জিততো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২০ ১০:৫৬:৫৪
আমি কোহলির অধিনায়কত্বে খেললে ভারত তিনটি বিশ্বকাপ জিততো

২০১৫ সালে প্রথমবারের কোহলির নেতৃত্বে বিশ্বকাপ খেলে ভারত। সেবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কোহলির দিন। ২০১৫ বিশ্বকাপে ফাইনাল খেলতে না পারলেও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে ওঠে ভারত।

যদিও শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি কোহলির দলের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে শিরোপা খোয়ায় তারা। ২০১৯ বিশ্বকাপেও সুবিধা করতে পারেনি ভারত। সেবার নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেন কোহলিরা।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে পারেনি ভারত। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। এই তিনটি বিশ্বকাপে কোহলির অধীনে শ্রীশান্থ খেললে ভারত তিনটি শিরোপাই জিততো বলে জানান সাবেক এই পেসার।

শ্রীশান্থ বলেন, ‘আমি যদি বিরাটের অধিনায়কত্বে দলের হয়ে খেলতাম, তবে ভারত তিনটে বিশ্বকাপ জিততো। আমি যদি বিরাটের অধিনায়কত্বে দলের অংশ হতাম, ভারত ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে বিশ্বকাপ জিততো।’

সর্বশেষ তিন বিশ্বকাপে দলে না থাকলেও মহেন্দ্র সিং ধোনির অধীনে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন শ্রীশান্থ। ২০১১ সালে শচীন টেন্ডুলকারের জন্য ভারত শিরোপা জিতেছিল বলে জানান তিনি। শ্রীশান্থ বলেন, ‘আমরা সেই বিশ্বকাপ জিতেছিলাম শচীন টেন্ডুলকারের জন্য।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...