অধিনায়ক মেসিকে নিয়ে বেরিয়ে এলো অজানা এক তথ্য
আর্জেন্টাইন সুপারস্টার এই লিওনেল মেসির সঙ্গে কয়েক বছর জাতীয় দলে খেলেছেন অন্য এক তারকা আয়ালা। এখন প্রায় সাড়ে তিন বছর ধরে কোচিং স্টাফের অংশ হিসেবে মেসিকে কাছ থেকেই দেখছেন এ সাবেক তারকা মাঠ কাপানো ফুটবলার। সেই অভিজ্ঞতা থেকেই অধিনায়ক মেসিকে ইতিবাচক নেতা হিসেবে উল্লেখ করেছেন আয়ালা।
আর্জেন্টাইন রেডিও ডি স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে আয়ালা বলেছেন, ‘মেসি প্রত্যেকটা খেলোয়াড়ের প্রতিটি মুহূর্ত দেখে, সবকিছু নজরে রাখে। ২০১৯ সালের কোপা আমেরিকায় আমরা আগেই বুঝতে পারছিলাম যে আমরা ঠিক পথে আছি। শুধু শিরোপাটি জিততে পারিনি।’
এখনকার জাতীয় দল যে শুধু মেসিনির্ভন নয় সে বিষয়ে জানিয়ে আয়ালা বলেন, ‘আমাদের জাতীয় দল মানে শুধু মেসি। সে আমাদের দলকে আরও সমৃদ্ধ করে এবং আমাদের অবশ্যই তাকে এই কাজে সাহায্য করে যেতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘মেসির মধ্যে আমি এমন এক স্বত্ত্বাকে দেখতে পাই যে নিজের হাত অধিনায়কের আর্মব্যান্ড পরতে গর্ববোধ করে। সবসময় সঠিক মন্তব্য করে, দলের অন্যান্য খেলোয়াড়দের একজন হয়েই থাকে। কখনও কখনও সে উত্তেজিত হয়, যা কাজের মধ্য দিয়ে বুঝিয়ে দেয়।’
গতবছর আর্জেন্টিনার কোপা আমেরিকা ও এ বছর ফাইনালিসিমা জয়ের পর অধিনায়ক মেসি সম্পর্কে আয়ালার ভাষ্য, ‘মেসির মধ্যে আমি একজন ইতিবাচক নেতার অনেক গুণাবলি খুঁজে পেয়েছি। যে দলের কঠিন সময়ে সর্বদা নিজেকে এগিয়ে দেয়।’
কোপা আমেরিকার ফাইনালের কথা জানিয়ে তিনি বলেন, ‘ড্রেসিংরুমে আমি আমার জায়গায় বসা ছিলাম। মারাকানায় মেসির বক্তব্য শুনে মনে হচ্ছিল, আমিই এখন মাঠে নেমে যাই খেলতে। আমার এখনও মনে আছে সেটি, আমার লোম দাঁড়িয়ে গিয়েছিল উত্তেজনায়।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
