যে পরামর্শ এর আগে কেউ কোহলি কে দেয়নি তেমন পরামর্শ দিলেন পাকিস্তানের মুশতাক
মুশতাক, যিনি পাকিস্তানের হয়ে ৫২ টেস্ট এবং ১৪৪ ওয়ানডে খেলেছেন, একই পয়েন্ট করেছেন। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বড় সিরিজের বাইরে থাকলে ফর্মের খরা কাটিয়ে উঠতে পারবেন তিনি।
“সে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। বিরাট কোহলিকে ক্রিকেট থেকে পুরোপুরি বাইরে থাকতে হবে, বড় কিছু সিরিজেও। মনে পড়ে, আমি যখন ইংল্যান্ড দলের সঙ্গে ছিলাম এবং জোনাথন ট্রট রান করতে ব্যর্থ হচ্ছিল, তখন যদি আমরা তাকে বাদ দিতাম তাহলে সে শারীরিক ও মানসিক বিশ্রাম পেয়ে হয়তো নিজের ছন্দ ফিরে পেত।”
সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারে পাকিস্তান জাতীয় দল ছাড়াও মুশতাক নানা সময়ে বোলিং বা স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে।
এসময় নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করেও এই কৌশল ফলপ্রসু হয় বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
“বাইরে থেকে নিজের দলকে মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে দেখলে তা যে কাউকে আরও ভালো পারফর্ম করতে অনুপ্রেরণা যোগায়। আগে যত সেঞ্চুরিই সে করুক না কেন, সব ভুলে যায়। আবার নতুন করে আবেগ ও ক্ষুধা নিয়ে প্রথম থেকে শুরু করে।”
একটা সময় হেসেখেলে সেঞ্চুরি করা কোহলি গত আড়াই বছর ধরে শতকের স্বাদ পাচ্ছেন না। সবশেষ তার সেঞ্চুরি এসেছে ২০১৯ সালে, বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টে।
২০২২ সালে এখন পর্যন্ত ৭ ওয়ানডে খেলে রান করেছেন স্রেফ ১৫৮। টেস্টে সবশেষ ১২ ইনিংসে তার ফিফটি কেবল একটি। গত আইপিএল কেটেছে যাচ্ছেতাই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে ১৬ ম্যাচে ২২.৭৩ গড়ে করেন ৩৪১ রান। পঞ্চাশ ছাড়াতে পারেন স্রেফ দুই ইনিংসে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে পাঁচ মাস পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে নেমেও ব্যর্থ তিনি। দুই ম্যাচ খেলে রান করেন স্রেফ ১ ও ১১।
টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। বৈশ্বিক টুর্নামেন্টের আগে কোহলির বাজে ফর্মে থাকা অনেকের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টি দলে তার কার্যকারিতা নিয়েও উঠছে প্রশ্ন। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব তো সরাসরিই কোহলির জায়গায় ফর্মে থাকা তরুণদের খেলানোর কথা বলেছেন।
পাকিস্তানের হয়ে ৫২ টেস্ট ও ১৪৪ ওয়ানডে খেলা মুশতাকও ইঙ্গিত দিলেন তেমন কিছুরই। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বড় সিরিজে বাইরে থাকলে ফর্ম খরা কাটিয়ে উঠতে পারে কোহলি।
“সে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। বিরাট কোহলিকে ক্রিকেট থেকে পুরোপুরি বাইরে থাকতে হবে, বড় কিছু সিরিজেও। মনে পড়ে, আমি যখন ইংল্যান্ড দলের সঙ্গে ছিলাম এবং জোনাথন ট্রট রান করতে ব্যর্থ হচ্ছিল, তখন যদি আমরা তাকে বাদ দিতাম তাহলে সে শারীরিক ও মানসিক বিশ্রাম পেয়ে হয়তো নিজের ছন্দ ফিরে পেত।”
সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারে পাকিস্তান জাতীয় দল ছাড়াও মুশতাক নানা সময়ে বোলিং বা স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে।
এসময় নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করেও এই কৌশল ফলপ্রসু হয় বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
“বাইরে থেকে নিজের দলকে মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে দেখলে তা যে কাউকে আরও ভালো পারফর্ম করতে অনুপ্রেরণা যোগায়। আগে যত সেঞ্চুরিই সে করুক না কেন, সব ভুলে যায়। আবার নতুন করে আবেগ ও ক্ষুধা নিয়ে প্রথম থেকে শুরু করে।”
একটা সময় হেসেখেলে সেঞ্চুরি করা কোহলি গত আড়াই বছর ধরে শতকের স্বাদ পাচ্ছেন না। সবশেষ তার সেঞ্চুরি এসেছে ২০১৯ সালে, বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টে।
২০২২ সালে এখন পর্যন্ত ৭ ওয়ানডে খেলে রান করেছেন স্রেফ ১৫৮। টেস্টে সবশেষ ১২ ইনিংসে তার ফিফটি কেবল একটি। গত আইপিএল কেটেছে যাচ্ছেতাই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে ১৬ ম্যাচে ২২.৭৩ গড়ে করেন ৩৪১ রান। পঞ্চাশ ছাড়াতে পারেন স্রেফ দুই ইনিংসে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে পাঁচ মাস পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে নেমেও ব্যর্থ তিনি। দুই ম্যাচ খেলে রান করেন স্রেফ ১ ও ১১।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না