| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মধ্যরাতে শেষ হলো ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ, জেনে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৩ ১২:০৮:২৩
মধ্যরাতে শেষ হলো ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ, জেনে নিন ফলাফল

আজ ১৩ জুলাই বুধবার ভোরে নারী কোপা আমেরিকায় অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে ম্যাচে পেরুকে ৪-০ গোলে রীতিমত বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। এই জয়ের ফলে ‘বি’ গ্রুপে তৃতীয় স্থানে উঠে এলো আর্জেন্টাইনরা এবং সেমিতে ওঠার সম্ভাবনাও টিকে থাকলো তাদের।

কলম্বিয়ার আর্মেনিয়া শহরের সেন্টেনারিওয় অনুষ্ঠিত ম্যাচটিতে পেরুকে দাঁড়াতেই দেয়নি লিওনেল মেসির দেশের মেয়েরা। ম্যাচের শুরু থেকেই পুরোপুরি প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে লা আলবিসেলেস্তারা।

যে কারণে ম্যাচের ১৮ মিনিটেই গোল আদায় করে নেন ইয়ামিলা রদ্রিগেজ। এস্তেফানিয়া বানিনির দুর্দান্ত প্লে-মেকিংয়ে বল পেয়ে গোল করেন রদ্রিগেজ। প্রথমার্ধে আর কোনো গোল আদায় করতে পারেনি আর্জেন্টিনার প্রমীলা ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধেরন শুরুতেই দ্বিতীয় গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। ৫২ মিনিটে এই গোলে সবচেয়ে বড় অবদান ছিল ইয়ামিলা রদ্রিগেজের। তার কাছ থেকে বল পেয়ে পেরুর জালে জড়িয়ে দেন ফ্লোরেন্সিয়া বনসেগুন্ডো।

১০ মিনিট পর আবারও গোল। আর্জেন্টিনার হয়ে এই গোলটি করলেন এলিয়ানা স্ট্যাবিলে। ৮৪ মিনিটে পেরুর জালে বল জড়িয়ে একহালি পূরণ করেন এরিকা লোনিগ্রো। ৪-০ গোলে জয়ের ফলে দুই ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানটাও শূন্যতে তুলতে সক্ষম হলো প্রমীলা আর্জেন্টাইনরা।

শুক্রবার আর্জেন্টিনা মুখোমুখি হবে উরুগুয়ের। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি।

অন্যদিকে ৩-০ গোলে উরুগুয়েকে হারুয়ে ব্রাজিলের দুইয়ে দুই বজায় রাখলো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...